প্রিন্ট এর তারিখ : ১০ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬
জামালগঞ্জে ড্রেজারসহ বালু জব্দ, গ্রেফতার ৩ জন
||
নিজস্ব প্রতিবেদকসুনামগঞ্জের জামালগঞ্জে সুরমা নদীতে অভিযান চালিয়ে দুটি ড্রেজার মেশিন, একটি স্টিলবডি নৌকা ও চার হাজার ফুট ভিটি বালু জব্দ করেছে লালপুর নৌ-পুলিশ। এ সময় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার সকালে উপজেলার গজারিয়া এলাকায় সুরমা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-বিষু মিয়া, উজ্জল মিয়া ও শাহাবুল আলম।
লালপুর নৌ-পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নৌ পুলিশ গজারিয়া এলাকায় অভিযান চালায়। এ সময় সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে স্টিলবডি নৌকায় করে মধ্যনগরের দিকে নিয়ে যাওয়ার সময় দুটি ড্রেজার মেশিন, একটি স্টিলবডি নৌকা ও চার হাজার ফুট ভিটি বালুসহ তিনজনকে আটক করা হয়।
এ ঘটনায় লালপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সজল কুমার কানু বাদী হয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ধারায় জামালগঞ্জ থানায় মামলা করেছেন। পরে গ্রেফতার তিনজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো. হাবিবুর রহমান।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত রক্তি নিউজ