প্রিন্ট এর তারিখ : ১০ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬
বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড়
||
সিলেট ব্যুরোদৈনিক যুগান্তর ও বেসরকারি টেলিভিশন যমুনা টিভির প্রতিষ্ঠাতা,যমুনা গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সাহসের বাতিঘর প্রয়াত নুরুল ইসলাম বাবুলের ষষ্ট মুত্যু বার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীদের মধ্যে নতুন কাপড় (লুঙ্গি)বিতরণ করা হয়। সোমবার (১০ আগষ্ট) বাদ জোহর পূণ্যভুমি সিলেটে হযরত শাহজালাল (রহ:) দরগা প্রাঙ্গনে নতুন কাপড় বিতরণ করা হয়।এসময় দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার, ইংরেঁঁজী দৈনিক কান্ট্রি টুডের সিলেট ব্যুরো চীফ হাবিব সরোয়ার আজাদ, সাংবাদিক সারওয়ার জাহান, ফখর উদ্দিন,সমাজ উন্নয়ন কর্মী সঞ্জিত সিংহ সহ সিলেটে কর্মরত প্রিন্ট,ইলেকট্রনিক্স, অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবদিকগণ প্রমুখ উপস্থিত ছিলেন।উল্ল্রেখ,সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা যুগান্তর স্বজন সমাবেশের আয়োজনে,সিলেট, সুনামগঞ্জ,তাহিরপুরে পর্যায়ক্রমে বিভিন্ন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ বিতরণ, সুবিধাবঞ্চিত পরিবারের মধ্যে নগদ অর্থ, খাদ্য সামগ্রী, নতুন কাপড়, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান (মসজিদ,মাদ্রাসা,এতিমখানায়) মরহুমের রুহের মাগফিরাত কামনায় ও দেশবাসীর কল্যাণে দোয়া এবং মিলাদ মাহফিলের উদ্যোগ নেয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো. হাবিবুর রহমান।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত রক্তি নিউজ