প্রিন্ট এর তারিখ : ১৮ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬
জামালগঞ্জে উড়াল সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি কামরুল
||
নিজস্ব প্রতিবেদকহাওরাঞ্চলের দীর্ঘদিনের যোগাযোগ সংকট নিরসনে সুনামগঞ্জের জামালগঞ্জ ও ধর্মপাশা উপজেলার হাওর এলাকায় উড়াল সড়ক নির্মাণের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। মঙ্গলবার সকালে প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে হাওরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত এই সড়ক বাস্তবায়নের পথে নতুন অধ্যায়ের সূচনা হলো।মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে জামালগঞ্জ উপজেলার কুকড়াপশী গ্রামের সামনে ‘জামালগঞ্জ ও ধর্মপাশা উপজেলার হাওর এলাকায় উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্প’-এর আওতায় সড়কটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি বলেন, “হাওরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন এই উড়াল সড়ক। আপনাদের নিয়ে সেই স্বপ্নের সড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আজ থেকে আনুষ্ঠানিকভাবে এর নির্মাণকাজ শুরু হলো। নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজ শেষ হবে ইনশাআল্লাহ।”তিনি আরও বলেন, নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওরাঞ্চলের যোগাযোগব্যবস্থার উন্নয়নে আন্তরিক। হাওর এলাকার উন্নয়নে সাব-মার্সিবল সড়কসহ গ্রামীণ অবকাঠামো সংস্কারের বিষয়েও প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি কথা বলেছেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীকে হাওরাঞ্চলের উন্নয়নে আন্তরিকতার সঙ্গে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।কামরুজ্জামান কামরুল বলেন, “এই অঞ্চলের উন্নয়নের জন্য আমি প্রতিনিয়ত বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখছি। উন্নয়নকাজে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যের কোনো বিকল্প নেই। আমরা ঐক্যবদ্ধ থাকলে আগামী পাঁচ বছরের মধ্যেই জনগণের প্রত্যাশা অনুযায়ী উন্নয়নকাজ সম্পন্ন করা সম্ভব হবে।”ভিত্তিপ্রস্তর স্থাপনের পর সাচনা বাজার উচ্চ বিদ্যালয় মাঠে সুনামগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে জনসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রানী মোদক। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উড়াল সড়ক প্রকল্পের প্রকল্প পরিচালক ফেরদৌস আহমদ, সুনামগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, কেন্দ্রীয় কৃষক দলের সহসাধারণ সম্পাদক আনিসুল হক, ধর্মপাশা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মুত্তালিব খান, জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুর রব, নূরুল হক আফিন্দী, উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুর রহমান, তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. বাদল মিয়া, যুগ্ম আহ্বায়ক জুনাব আলী।এ সময় আরো উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রহমত আলী ও আব্দুল হক, জামালগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক,সাবেক সাধারণ সম্পাদক শাহ মো. শাহজাহান, যুগ্ম আহ্বায়ক আজাদ হোসেন বাবলু, সদস্য অ্যাডভোকেট শাহিনুর রহমান, জুলফিকার চৌধুরী রানা, ফজলুল কাদের চৌধুরী, ফরিদ মিয়া, নূরে আলম ফরায়েজী, আলী আক্কাছ মুরাদ, ইকবাল হাসান, গোলাম রব্বানী, মো. নবী হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুক মিয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তৌফিকুর রহমান, সদস্য সচিব আদনান আল ফয়েজসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মো. হাবিবুর রহমান।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত রক্তি নিউজ