প্রিন্ট এর তারিখ : ২৭ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬
দোয়ারাবাজারে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সম্মেলন অনুষ্ঠিত
||
আবু তাহের দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) দুপুর ২টায় দোয়ারাবাজার উপজেলা মডেল মসজিদের হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।ইসলামী আন্দোলন বাংলাদেশ দোয়ারাবাজার উপজেলা শাখার সভাপতি মাওলানা মনির হোসাইনের সভাপতিত্বে এবং রেজাউল করিমের সঞ্চালনায় সম্মেলনের কার্যক্রম শুরু হয়। শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফেজ মাওলানা মাহমুদুল হাসান।সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) হাফেজ মাওলানা মাহমুদুল হাসান এলএলবি। তিনি দোয়ারাবাজার উপজেলা শাখার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি শহীদুল ইসলাম পলাশী, জেলা শাখার জয়েন্ট সেক্রেটারি মাওলানা নুরুদ্দিন, দোয়ারাবাজার উপজেলা শাখার সহ-সভাপতি হাফেজ আখতার হোসাইন, উপজেলা শাখার উপদেষ্টা মাওলানা আব্দুল লতিফ, উপজেলা দাওয়াহ সম্পাদক হাফেজ কয়েস আহমেদ, উপজেলা অর্থ সম্পাদক মকবুল হোসাইন, দোয়ারাবাজার সদর ইউনিয়ন সাধারণ সম্পাদক মাওলানা জাবেদ আবেদিন, জেলা প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আতিকুর রহমান, সাবেক উপজেলা ছাত্রনেতা হাফেজ আল আমিন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দোয়ারাবাজার উপজেলা শাখার সভাপতি হাফেজ আনসার আলী, উপজেলা সাংগঠনিক সম্পাদক হাফেজ অলিউল্লাহ হাবিবী, উপজেলা শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মুফতি নুরুল আমিন, উপজেলা প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম এবং যুব আন্দোলন উপজেলা প্রচার সম্পাদক হা. আল আমিন।এছাড়া সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ দোয়ারাবাজার উপজেলা শাখার বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সম্মেলনে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা, দাওয়াতি কার্যক্রম সম্প্রসারণ এবং তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।পরে ইসলামী আন্দোলন বাংলাদেশ দোয়ারাবাজার উপজেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের কমিটি গঠনের লক্ষ্যে উপস্থিত সদস্যদের গোপন ভোট গ্রহণ করা হয়। গোপন ভোটের মাধ্যমে মাওলানা মনির হোসাইন সভাপতি এবং মাওলানা মুহাম্মদ আলী সেক্রেটারি পদে নির্বাচিত হন।নবনির্বাচিত সভাপতি ও সেক্রেটারিকে অভিনন্দন জানিয়ে বক্তারা আশা প্রকাশ করেন, তাদের নেতৃত্বে দোয়ারাবাজার উপজেলা শাখার সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও বেগবান হবে এবং তৃণমূল পর্যায়ে ইসলামী আন্দোলনের দাওয়াতি ও সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত হবে।
সম্পাদক ও প্রকাশক: মো. হাবিবুর রহমান।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত রক্তি নিউজ