প্রিন্ট এর তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬
মধ্যনগরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে এমপি কামরুজ্জামান কামরুল
||
ধর্মপাশা,মধ্যনগর (সুনামগঞ্জ)প্রতিনিধিসুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ -১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা, পথসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে সংক্ষিপ্ত পথসভা ও আলোচনা সভায় অনুষ্ঠিত হয় ।উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াতের সভাপতিত্বে পরিচালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনু। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেন, তিনি দলের দীর্ঘ সংগ্রামের ইতিহাস তুলে ধরে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত করার আহ্বান জানান।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল বাসার, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম ছয়ফুল, যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিন সোহেল, সাইদুর রহমান জিয়া, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মুসাব্বির রহমান সাগর ও যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান। এ সময় মধ্যনগর উপজেলা বিএনপির অধীনস্থ সকল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ- সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মো. হাবিবুর রহমান।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত রক্তি নিউজ