প্রিন্ট এর তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬
জামালগঞ্জে সেরমস্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আনোয়ার হোসেন
||
স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ৬০ নম্বর সেরমস্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১২ সদস্যবিশিষ্ট ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। এতে মো. আনোয়ার হোসেনকে সভাপতি এবং মো. ওয়াছিক মিয়াকে সহ-সভাপতি করা হয়েছে।বিদ্যালয় সূত্রে জানা যায়, গত ১২ জুলাই ২০২৬ তারিখে বিদ্যালয়ের প্রস্তাবিত ম্যানেজিং কমিটির তালিকা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে পাঠানো হয়। পরবর্তীতে ৪ আগস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার স্বাক্ষরের মাধ্যমে নতুন ম্যানেজিং কমিটি গঠন করা হয়।গঠিত কমিটির সদস্যরা হলেন-ফেরদৌস মিয়া, মুসলিম উদ্দিন, মাসুদা বেগম, জেসমিন আক্তার, জোনাকি আক্তার, ছমির উদ্দিন, মাওলানা সুলতান আহমদ, মো. ফরিদ উদ্দিন ও মেনকা পুরকায়স্থ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হীরা মন আক্তারকে সদস্য সচিব করা হয়েছে।বিদ্যালয় সূত্র আরও জানায়, সংশ্লিষ্ট নিয়মনীতি অনুসরণ করেই নতুন ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠনের পর প্রয়োজনীয় কাগজপত্র অনুমোদনের জন্য উপজেলা শিক্ষা কমিটির কাছে পাঠানো হয়েছে।নবগঠিত কমিটি বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, বিদ্যালয়ের সার্বিক পরিবেশ উন্নয়ন এবং অভিভাবকদের আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করার বিষয়ে কাজ করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।এদিকে নতুন কমিটি বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের।
সম্পাদক ও প্রকাশক: মো. হাবিবুর রহমান।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত রক্তি নিউজ