প্রিন্ট এর তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬
দিরাই বাজারে ৩০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারী আটক
||
সুনামগঞ্জ প্রতিনিধি সুনামগঞ্জের দিরাই পৌরসভার বাজারে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সোহানুর রহমান সনি(২৪) নামে এই যুবককে সন্দেহজনক ভাবে দেখে তার দেহ তল্লাশী করে ৩০ পিস মরণ নাশক ইয়াবাসহ তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।শনিবার দুপুরে দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলামের নির্দেশে থানার এস আই শাহ আলম,এ এস আই বিবাসের নেতৃত্বে পুলিশের একটি দল দিরাই বাজারে অভিযান পরিচালনা করে ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটককৃত যুবক দিরাই পৌর এলাকার দাউদপুর গ্রামের আব্দুস শহীদের ছেলে।এ ব্যাপারে দিরাই থানার অফিসার ইনচার্জ( ওসি) মোঃ আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,আটককৃত যুবক পেশায় চোর ও মাদক কারবারী। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে। তবে আমাদের এসপি স্যারের নির্দেশে মাদক,জুয়াসহ যেকোন অপরাধ নিয়ন্ত্রণ আমরা পুলিশ সদস্যরা জিরো ট্রলারেন্স নীতিতে অটল বলে তিনি সাংবাদিকদের জানান।
সম্পাদক ও প্রকাশক: মো. হাবিবুর রহমান।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত রক্তি নিউজ