প্রিন্ট এর তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬
ভৈরবের একাধিক মাদক মামলার আসামি আলমসহ ৩ সহযোগী আটক
||
জয়নাল আবেদীন রিটন,ভৈরবকিশোরগঞ্জের ভৈরবে মাদক কারবারী একাধিক মাদক মামলার আসামি আলম ৩ সহযোগীকে আটক করেছে মাদক বিরোধী আন্দোলনের সদস্যরা। আজ ৭ সেপ্টেম্বর রবিবার রাত আনুমানিক দেড়টার সময় পুকুরপাড় এলাকার আলমের বসত ঘর থেকে আলমকে তার সহ ৩ সহযোগী সহ আটক করে। এসময় ৮ পিস ইয়াবা ১টি বিদেশি মদের বোতল ও ইয়াবা সেবনের উপকরণ এবং প্রায় ৭ হাজার নগদ টাকা উদ্ধার করা হয়। আটককৃতরা হলো মাদক কারবারী আলম, মাছুম, সাব্বির ও কিশোরগঞ্জের নাঈম মিয়া। মাদক বিরোধী আন্দোলনের নেতা ও ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ওমর মোহাম্মদ অপু বলেন, আমরা পুকুরপাড় এলাকার মাদক বিক্রি ও সেবনের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছি। মাদকমুক্ত এলাকা গড়তে এবং যুব সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে আমাদের মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে এবং থাকবে। মাদক বিরোধী আন্দোলনে আমাদের সার্বিক সহযোগিতা করছেন স্থানীয় প্রশাসন এবং উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। অভিযানের ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে আজ রবিবার রাত আনুমানিক দেড়টার সময় মাদক কারবারী আলমের বাড়িতে এলাকার মুরব্বি এবং যুবসমাজের উদ্যোগে অভিযান চালানো হয়। এ সময় মাদক সেবন ও বিক্রয় চলছিল। অভিযানে ৮ পিস ইয়াবা,১টি বিদেশি মদের বোতল ও ইয়াবা সেবনের উপকরণ আর নগদ ৭ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। পরে ভৈরব থানার পুলিশকে খবর দিলে তারা এসে আটককৃত ৪ মাদক কারবারীকে ও উদ্ধার করা মাদকসহ থানা হাজতে নিয়ে যায়।
সম্পাদক ও প্রকাশক: মো. হাবিবুর রহমান।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত রক্তি নিউজ