প্রিন্ট এর তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬
ভৈরবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেফতার
||
জয়নাল আবেদীন রিটন, ভৈরবকিশোরীগঞ্জের ভৈরবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবাসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আজিমুল হক।গ্রেফতারকৃতরা হলো ভৈরব থানাধীন পলতাকান্দা এলাকার মৃত দ্বীন ইসলাম মিয়ার ছেলে রুবেল মিয়া (৩৮) একই এলাকার ফারুক মিয়ার ছেলে অপু মিয়া (৩৬) ও মিনু মিয়ার ছেলে আরিফ মিয়া (৩০)। আজ ৮ সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল ৪ টার সময় পলতাকান্দা এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।এ সময় গ্রেফতারকৃতদের নিজ হেফাজতে রাখা ৯২ পিস ইয়াবা উদ্ধারসহ জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের সদস্যরা।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব কার্যালয়ের পরিদর্শক চন্দন গোপাল সুর বলেন,গ্রেফতারকৃত রুবেল মিয়ার হেফাজতে থাকা ৯০ পিস,আরিফ ও অপু মিয়ার হেফাজতে থাকা ২ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।এ ঘটনায় আসামীদের বিরুদ্ধে পরিদর্শক চন্দন গোপাল সুর বিজ্ঞ নির্বাহীু ম্যাজিস্ট্রেট জনাব এ.এইচ.এম আজিমুল হক মহোদয়ের নিকট প্রসিকিউশন দায়ের করা হয়। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আসামি মো:রুবেল কে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ২ হাজার টাকা অর্থদন্ড,আসামী মো:অপু মিয়াকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও আসামী মো:আরিফকে ৩ মাসের বিনাশ্রাম কারাদন্ড ও দুইজন কে ১শত টাকা করে অর্থদন্ড প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশক: মো. হাবিবুর রহমান।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত রক্তি নিউজ