প্রিন্ট এর তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬
ভৈরবে মুন্না বোম্বাই ফুড প্রোডাক্টসসহ দুই প্রতিষ্ঠানকে ২ লক্ষ টাকা জরিমানা
||
জয়নাল আবেদীন রিটন, ভৈরবকিশোরগঞ্জের ভৈরবে অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর, বিস্কুট ও শিশু খাদ্যসহ বিভিন্ন খাদ্যদ্রব্য উৎপাদন করায় মুন্না মুম্বাই ফুড প্রোডাক্টস ও মাক্কুল মোল্লা ফুড প্রোডাক্টসকে ২ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার ৮ সেপ্টেম্বর বিকালে জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তর ও উপজেলা কার্যালয়ের সমন্বয়ে শহরের লক্ষ্মীপুর ও পঞ্চবটি এলাকায় বিশেষ অভিযান পরিচালন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এএইচএম আজিমুল হক।এ সময় উপস্থিত ছিলেন, জেলা নিরাপদ খাদ্য অফিসার আশরাফুল ইসলাম তালুকদার, জেলা স্যানেটারি ইন্সপেক্টর শঙ্কর চন্দ্র পালসহ ভৈরব থানা পুলিশ সদস্যরা।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দেশের চলমান খাদ্যের ভেজাল নির্মূলে বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ভৈরবে বিভিন্ন ফুড প্রোডাক্টস্ কারখানাতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শহরের লক্ষ্মীপুর এলাকার মাক্কুল মোল্লা ফুড প্রোডাক্টসকে অস্বাস্থ্যকর ও অনিরাপদ পরিবেশে খাদ্য প্রস্তুতের দায়ে ১ লক্ষ টাকা ও পঞ্চবটি এলাকার মুন্না মুম্বাই ফুড প্রোডাক্টসকে নিয়মবহির্ভূত ভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ না করার অপরাধে ১ লক্ষ টাকাসহ মোট ২ লক্ষ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।ম্যাজিস্ট্রেট এএইচএম আজিমুল হক বলেন, নিরাপদ খাদ্য আইনে অভিযান পরিচালনা করে মাক্কুল মোল্লা ফুড প্রোডাক্টস মালিক আব্দুল্লাহ আল মাক্কুল মোল্লাকে ১ লক্ষ টাকা ও মুন্না৷ মোম্বাই ফুড প্রোডাক্টস মালিক ইমরান হোসেনকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। তিনি আরো বলেন, ভেজাল খাদ্য মানব দেহের জন্য ক্ষতিকর। এই খাদ্য গুলোতে ক্যান্সারের উপাদানসহ বিভিন্ন নিষিদ্ধ উপাদান পাওয়া যায়। নিরাপদ খাদ্য আইন ২০১৩ অনুযায়ী বিভিন্ন ফুড কারখানাগুলোতে অভিযান পরিচালনা করা হচ্ছে। নিয়মিত এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: মো. হাবিবুর রহমান।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত রক্তি নিউজ