প্রিন্ট এর তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬
বংশীকুন্ডা উত্তরে ৬নং ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থীতা ঘোষণা করলেন মো.জসিম উদ্দিন
||
বিশেষ প্রতিনিধি: শফিকুল ইসলাম শফিকআসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন এলাকার তরুণ ও পরিচিত মুখ মো. জসিম উদ্দিন।স্থানীয়ভাবে অত্যন্ত ভদ্র, নম্র ও সমাজসেবী হিসেবে পরিচিত জসিম উদ্দিন রাজনৈতিকভাবেও সক্রিয়। শিক্ষা, ক্রীড়া ও সামাজিক উন্নয়নে তার রয়েছে অগ্রণী ভূমিকা।ওয়ার্ডের প্রবীণ মুরুব্বিরা জসিম উদ্দিনের প্রার্থীতাকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, "জসিম আমাদের ওয়ার্ডেরই ছেলে। ছোটবেলা থেকে দেখে আসছি, খুবই ভদ্র ও নম্র। কারো সাথে কখনো খারাপ ব্যবহার করে না। বয়স্কদের সম্মান করে, ছোটদের স্নেহ করে। এমন একজন তরুণ যদি আমাদের প্রতিনিধি হয়, তাহলে আমরা গর্বের সাথে বলতে পারবো আমাদের ওয়ার্ডে একজন ভালো মানুষ আছে। আমরা মনে করি জসিমের হাত ধরেই ৬নং ওয়ার্ডের উন্নয়ন হবে।"প্রার্থী মো. জসিম উদ্দিন বলেন, "আসালামু আলাইকুম। আমি এই ৬নং ওয়ার্ডেরই সন্তান। এখানকার মাটি, মানুষ আর মুরুব্বিদের দোয়া নিয়ে বড় হয়েছি। আমি কোনো ক্ষমতার জন্য নয়, মানুষের সেবার জন্য প্রার্থী হয়েছি।আমি তরুণ। আমার মধ্যে আছে নতুন স্বপ্ন, নতুন উদ্যম। দীর্ঘদিন ধরে আমি রাজনীতির সাথে জড়িত।আমাদের ওয়ার্ডের রাস্তাঘাট, গরীব-অসহায় মানুষের পাশে দাঁড়ানো, মাদক ও বাল্যবিবাহ রোধ এবং শিক্ষার প্রসার - এগুলোই হবে আমার মূল লক্ষ্য।আমি কথা দিচ্ছি, নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে সবার মেম্বার হয়ে কাজ করব। রাত-দিন ২৪ ঘন্টা আপনাদের পাশে থাকব। আপনারা আমাকে সুযোগ দিলে আমি আপনাদের আমানতের খেয়ানত করব না ইনশাআল্লাহ।"এদিকে জসিম উদ্দিনের প্রার্থীতার ঘোষণায় ৬নং ওয়ার্ডের যুবক ও সাধারণ ভোটারদের মাঝে নতুন উদ্দীপনা দেখা দিয়েছে। অনেকেই মনে করছেন তরুণ নেতৃত্বই পারে ওয়ার্ডের চেহারা পাল্টে দিতে।
সম্পাদক ও প্রকাশক: মো. হাবিবুর রহমান।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত রক্তি নিউজ