প্রিন্ট এর তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬
জাফলংয়ে শুভেচ্ছা যুব সংঘের কমিটি প্রকাশ
||
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের কালদুবস্তি এলাকার সামাজিক সংগঠন শুভেচ্ছা যুব সংঘের ২০২৬–২০২৯ সেশনের কার্যকরী কমিটি প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে সংগঠনের ফেইজবুক পেইজে নতুন কমিটির তালিকা প্রকাশ করা হয়।প্রকাশিত কমিটিতে মো. আফসার আহমেদকে সভাপতি এবং নাহিদ আহমেদকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আরও সদস্যদের দায়িত্ব দেওয়া হয়েছে।কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা হলেন-মো. আফসার আহমেদ-সভাপতি, নজির আহমেদ-সিনিয়র সহ-সভাপতি, মাহবুব আলম—সহ-সভাপতি, নাহিদ আহমেদ-সাধারণ সম্পাদক, তানভির আহমেদ-যুগ্ম সাধারণ সম্পাদক, মামুনুর রশিদ-সাংগঠনিক সম্পাদক, শাহরিয়া আহমেদ-সহ-সাংগঠনিক সম্পাদক, মামুন আহমেদ-কোষাধ্যক্ষ, প্রদীপ রায়-প্রচার সম্পাদক, আল সামি-সমাজসেবা সম্পাদক, মো. এমাদুর রহমান-ধর্ম বিষয়ক সম্পাদক, ইমন আহমেদ-ক্রীড়া বিষয়ক সম্পাদক।এছাড়া কাওছার আহমেদ, তানিম আহমেদ, তমাল আহমেদ, সুমন আহমেদ ও আরিফ আহমেদকে সদস্য করা হয়েছে।নবগঠিত কমিটির সভাপতি মো. আফসার আহমেদ বলেন, “নতুন কমিটির মাধ্যমে এলাকার যুবসমাজকে ঐক্যবদ্ধ করে সামাজিক ও মানবিক কার্যক্রম আরও গতিশীল করার চেষ্টা করব। সকলের সহযোগিতা নিয়ে শুভেচ্ছা যুব সংঘকে আরও সুন্দর ও কার্যকর একটি সংগঠন হিসেবে এগিয়ে নিতে চাই।”
সম্পাদক ও প্রকাশক: মো. হাবিবুর রহমান।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত রক্তি নিউজ