প্রিন্ট এর তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাচনাবাজার অটোস্ট্যান্ডে বিএনপি নেতা জালাল উদ্দিনের চাঁদা দাবির প্রতিবাদে বিক্ষোভ মিছিল
||
স্টাফ রিপোর্টারসুনামগঞ্জের জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে অটোস্ট্যান্ড শ্রমিকদের কাছ থেকে দলীয় প্রভাব খাটিয়ে চাঁদা দাবির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে সাচনা বাজার বেহেলী রোড সিএনজি স্ট্যান্ড থেকে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আল ভান্ডারি ত্রিমুখী পয়েন্টে বিক্ষোভ পথ সভায় মিলিত হয়।
এসময় পথ সভায় বক্তব্য রাখেন, বেহেলী স্ট্যান্ডের সভাপতি মানিক মিয়া, সাধারণ সম্পাদক ইউনুস মিয়া, প্রচার সম্পাদক হক মিয়া, উপদেষ্টা নজরুল ইসলাম ও স্বপন কুমার পাল প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মো. হাবিবুর রহমান।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত রক্তি নিউজ