প্রিন্ট এর তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬
জাফলংয়ে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যুদাবির চেক প্রদান ও দোয়া মাহফিল
||
গোয়াইনঘাট প্রতিনিধিসিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে ইসলামী শরিয়াহ মোতাবেক পরিচালিত সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র জাফলং ব্রাঞ্চের আয়োজনে মৃত্যুদাবির চেক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় জাফলং ব্রাঞ্চ কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, সোনালী লাইফ ইন্সুরেন্স পিএলসি’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এস.কে. বদিউজ্জামান রিপন।জাফলং মেট্রো'র ব্রাঞ্চ ইনচার্জ সালাউদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং ইউ.এম মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ব্রাঞ্চ ম্যানেজার মো. রকিব উদ্দিন, অগ্রণী ব্যাংক জাফলং শাখার ম্যানেজার সুধাংশু শেখর দত্ত, টেলিভিশন সাংবাদিক ইউনিয়ন বৃহত্তর জৈন্তার সভাপতি হুমায়ুন আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রমজান মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।অনুষ্ঠানে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের পক্ষ থেকে মৃত গ্রাহকের পরিবারের সদস্যদের হাতে মৃত্যুদাবির চেক তুলে দেওয়া হয়। এ সময় প্রতিষ্ঠানের কর্মকর্তারা বলেন, বীমা শুধু ভবিষ্যতের আর্থিক সুরক্ষাই নিশ্চিত করে না, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে একটি পরিবারের পাশে দাঁড়ানোরও গুরুত্বপূর্ণ মাধ্যম। গ্রাহকদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত ও মানসম্মত সেবা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি কাজ করছে।বক্তারা আরও বলেন, ইসলামী শরিয়াহর নীতিমালা অনুসরণ করে পরিচালিত সোনালী লাইফ ইন্স্যুরেন্স মানুষের আর্থিক নিরাপত্তা ও কল্যাণে কাজ করে যাচ্ছে। গ্রাহকদের আস্থা ধরে রাখতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সেবার মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তারা।অনুষ্ঠান শেষে মৃত গ্রাহকের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মো. হাবিবুর রহমান।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত রক্তি নিউজ