প্রিন্ট এর তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬
মধ্যনগরের মহিষখলা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনে অভিভাবক সদস্য পদে প্রার্থী মো. মানিক
||
সফিকুল ইসলাম শফিক.ধর্মপাশাশিক্ষার মান উন্নয়ন ও বিদ্যালয়ের সার্বিক অগ্রগতির প্রত্যাশায় সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নের মহিষখলা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনকে ঘিরে অভিভাবকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।আগামী ২৬ সেপ্টেম্বর শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।আসন্ন এই নির্বাচনে অভিভাবক সদস্য পদে প্রার্থী হয়েছেন বর্তমান এডহক কমিটির অভিভাবক সদস্য মো. মানিক মিয়া। তিনি এলাকার একজন সামাজিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।নির্বাচনে প্রার্থী হয়ে মো. মানিক মিয়া বলেন,এই বিদ্যালয় আমার প্রাণের প্রতিষ্ঠান। বর্তমান এডহক কমিটির অভিভাবক সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে আমি বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন ও শিক্ষার পরিবেশ ভালো রাখতে কাজ করেছি। অভিভাবকরা যদি আবারও আমাকে সুযোগ দেন, তাহলে শিক্ষার মান আরও বৃদ্ধি, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তির ব্যবস্থা এবং খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম আরও গতিশীল করব। আমি সকলের দোয়া ও সমর্থন চাই।নির্বাচন নিয়ে কথা বলতে গিয়ে একজন অভিভাবক বলেন, মানিক মিয়া একজন সৎ, নিষ্ঠাবান ও বিদ্যালয়বান্ধব মানুষ। তিনি সবসময় বিদ্যালয়ের ভালো-মন্দ দেখে আসছেন। আমরা এমন একজনকেই চাই যিনি আমাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে ভাববেন।আরেকজন অভিভাবক বলেন,আমাদের ছেলে-মেয়েরা এই স্কুলে পড়ে। মানিক মিয়া আমাদের এলাকারই সন্তান। তিনি নির্বাচিত হলে বিদ্যালয়ের আরও উন্নতি হবে বলে আমরা বিশ্বাস করি।বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।স্থানীয়দের প্রত্যাশা, একজন অভিজ্ঞ ও দায়িত্বশীল প্রতিনিধি নির্বাচিত হলে মহিষখলা উচ্চ বিদ্যালয় এলাকার একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে।
সম্পাদক ও প্রকাশক: মো. হাবিবুর রহমান।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত রক্তি নিউজ