প্রিন্ট এর তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬
নাটোরে পুলিশি অভিযানে ৩৩ কেজি গাঁজাসহ আটক-৩
||
নাটোর জেলা প্রতিনিধিনাটোরের নলডাঙ্গায় দুর্ঘটনাকবলিত রেজিস্ট্রেশনবিহীন সিএনজি থেকে ৩৩ কেজি ৩৭০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।১৪ সেপ্টেম্বর বিকেলে নলডাঙ্গা পৌরসভার বুড়িরভাগ গ্রামে অভিযান চালিয়ে গাঁজা উদ্ধার ও তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে আজ ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে এক প্রেস ব্রিফিংএ জানান নাটোরের পুলিশ সুপার শরীফুল হক।পুলিশ সুপার জানান, গত ৯ সেপ্টেম্বর রাতে বুড়িরভাগ জামে মসজিদের সামনে একটি সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। পরে সিএনজিটি জব্দ করে পুলিশ। তদন্তে জানা যায়, এতে তিনটি বস্তায় গাঁজা ছিল। দুর্ঘটনায় আহত আরমানকে স্থানীয়রা হাসপাতালে ভর্তি করেন। পরে গাঁজাগুলো গালিব ও নজরুলের বাড়িতে রাখা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।দুই বাড়িতে অভিযান চালিয়ে মোট ৩৩ কেজি ৩৭০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মামলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো. হাবিবুর রহমান।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত রক্তি নিউজ