প্রিন্ট এর তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬
তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু
||
স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মাটিয়ান হাওরে বজ্রপাতে মো.শিপু মিয়া (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে হাওরের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিপু মিয়া উপজেলার বালিজুরী ইউনিয়নের নয়াহাটি গ্রামের আতাবুর রহমানের বড় ছেলে।
তাঁর মৃত্যুতে পরিবার-স্বজন ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে শিপু মিয়া বালুবাহী একটি নৌকা নিয়ে তাহিরপুরের টেকেরঘাট এলাকার উদ্দেশে রওনা হন। নৌকাটি মাটিয়ান হাওরের মাঝামাঝি এলাকায় পৌঁছালে সকাল আটটার দিকে বজ্রপাতে পতিত হয়। এতে ঘটনাস্থলেই শিপু মিয়ার মৃত্যু হয়।
নিহতের চাচা এম জি সম্রাট বলেন, এভাবে শিপুর চলে যাওয়া মেনে নেওয়া কঠিন। তাঁর মৃত্যুতে পরিবারের সদস্য ও স্বজনেরা শোকাহত।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বজ্রপাতে শিপু মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক: মো. হাবিবুর রহমান।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত রক্তি নিউজ