প্রিন্ট এর তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬
জামালগঞ্জ ইউএনওর সঙ্গে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময়
||
স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদকের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ জামালগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় কালে উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলাম জামালগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল কাদির, সহসভাপতি মাওলানা হাবিবুর রহমান, মাওলানা লুৎফুর রহমান ও মাওলানা মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক মাওলানা কাউসার আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আলতাফুর রহমান এবং যুব বিষয়ক সম্পাদক ক্বারী আব্দুল কুদ্দুস।
এ ছাড়া যুব জমিয়ত বাংলাদেশ, জামালগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা মাছরুফ আহমদ, সহসভাপতি মাওলানা মাহদী হাসান, সাধারণ সম্পাদক মাওলানা এহসানুল হক, সহসাধারণ সম্পাদক মাওলানা বায়েজিদ আহমদ ও সাংগঠনিক সম্পাদক মাওলানা মোজাহিদ আহমদ, ছাত্র জমিয়ত বাংলাদেশ, জামালগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা সাজ্জাদুল ইসলাম ও সহসভাপতি মাওলানা ওলিউর রহমান প্রমূখ।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় কালে বলেন, পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ও উন্নয়ন ও জনকল্যাণে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সামাজিক ও জনকল্যাণমূলক বিষয় নিয়ে আলোচনা করেন জমিয়তে উলামায়ে ইসলামের নেতৃবৃন্দ। পাশাপাশি উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে জনসেবামূলক কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়।
সম্পাদক ও প্রকাশক: মো. হাবিবুর রহমান।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত রক্তি নিউজ