প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬
আ'লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালগঞ্জ উপজেলা বিএনপির মিছিল-সমাবেশ
||
স্টাফ রিপোর্টার
সারাদেশে আওয়ামী লীগের ‘পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের’ প্রতিবাদে সুনামগঞ্জের জামালগঞ্জে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে জামালগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পার্কে এসে সমাবেশে মিলিত হয়।
পথসভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক,স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান আজিজ, যুগ্ম আহ্বায়ক মাসুম মাহমুদ তালুকদার, আজাদ হোসেন বাবলু এবং উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রব।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য ইকবাল হাসান, উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক স্বপন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওয়াহিদুর রহমান, ছাত্রদলের আহ্বায়ক মো. তৌফিকুর রহমানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক বলেন, সাম্প্রতিক সময়ে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে একজন আওয়ামী লীগের ব্যক্তিকে দলে সদস্য অন্তর্ভুক্ত করার প্রতিবাদে আমরা আজকে পৃথক মিছিল ও সমাবেশ করেছি।
স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান আজিজ বলেন, আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ও আওয়ামী লীগের মিছিলে অংশগ্রহণ করার বিভিন্ন ছবি থাকার কারনে দলে শাহ মোহাম্মদ শাহজাহানকে নেওয়া হয়নি। কিন্তু সাম্প্রতিক সময়ে শূন্য পদে জেলা কমিটি তাকে দলে সদস্য অন্তর্ভুক্ত করার কারনে আমরা আলাদা কর্মসূচি পালন করেছি।
সম্পাদক ও প্রকাশক: মো. হাবিবুর রহমান।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত রক্তি নিউজ