প্রিন্ট এর তারিখ : ০৮ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬
সাচনা বাজারে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন
||
স্টাফ রিপোর্টারআইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার উপশাখায় কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে সাচনা বাজারে আইএফআইসি ব্যাংকের উপশাখা কার্যালয়ে এ উপলক্ষে এক আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক ও শুভানুধ্যায়ীরা অংশ নেন।অনুষ্ঠানে কেক কাটেন আইএফআইসি ব্যাংকের সাচনা বাজার উপশাখা ব্যবস্থাপক শরিফুল আলম শাওন, সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার সায়েম রহমান চৌধুরী, আইএফআইসি ব্যাংকের অ্যাকাউন্টস অফিসার মাঈন উদ্দিন চিশতী, মার্কেটিং অফিসার মো. রিয়ান উদ্দিন সামরাজ এবং ট্রানজেকশন সার্ভিস অফিসার মাহবুবুর রহমান।গ্রাহক উজ্জ্বল রায় বলেন, “আইএফআইসি ব্যাংকের সাচনা বাজার উপশাখা চালু হওয়ার পর আমাদের এলাকার মানুষের ব্যাংকিং সেবা গ্রহণ অনেক সহজ হয়েছে। এখানকার কর্মকর্তারা আন্তরিকতার সঙ্গে খুব দ্রুত গ্রাহকদের সেবা দিয়ে থাকেন। ব্যাংকের ৫০ বছর পূর্তিতে আমরা তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করি।”গ্রাহক মো. জাকির হোসেন বলেন, “ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের ব্যবহার ও সেবার মান আমাদের কাছে ভালো লাগে। বিশেষ করে দ্রুত সময়ে প্রয়োজনীয় সেবা পাওয়ায় আমরা সন্তুষ্ট। আইএফআইসি ব্যাংক ভবিষ্যতে আরও বড় পরিসরে গ্রাহকদের সেবা দেবে—এটাই প্রত্যাশা।”গ্রাহক বিষ্ণুপদ সূত্রধর বলেন, “সাচনা বাজারের মতো একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় ব্যাংকের এই উপশাখা থাকায় ব্যবসায়ী ও সাধারণ গ্রাহক উভয়েই উপকৃত হচ্ছেন। ৫০ বছর পূর্তি উপলক্ষে আইএফআইসি ব্যাংক কর্তৃপক্ষকে অভিনন্দন জানাই এবং ব্যাংকের আরও সফলতা কামনা করি।”এ সময় ব্যাংকের অসংখ্য গ্রাহক ও শুভানুধ্যায়ী উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপস্থিত সবাই একে অপরের সঙ্গে শুভেচ্ছা ও আনন্দ ভাগ করে নেন।
সম্পাদক ও প্রকাশক: মো. হাবিবুর রহমান।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত রক্তি নিউজ