প্রিন্ট এর তারিখ : ১৪ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬
ধর্মপাশায় ওয়ারেন্টভূক্ত চার পলাতক আসামী গ্রেপ্তার
||
ধর্মপাশা( সুনামগঞ্জ) প্রতিনিধিসুনামগঞ্জের ধর্মপাশায় পুলিশের বিশেষ অভিযানে জিআর ওয়ারেন্টভূক্ত পলাতক ৪জন আসামীকে গ্রেফতার করেছে ধর্মপাশা থানা পুলিশ।বুধবার ভোর সাড়ে চারটায় গ্রেফতারকৃতদের উপজেলার পাইকুরাটি ইউনিয়নে অভিযান পরিচালনা করে গ্রেফতার পুলিশ থানায় নিয়ে আসে।আটককৃতরা হলেন-মোঃ রাশিদ মিয়া(৩৫), পিতা-আসন আলী, মোঃ জামাল মিয়া (৪২)পিতা-রুপ্তম মিয়া, রুপ্তম মিয়া (৬৮), পিতা-মৃত হোসেন আলী, সকলের গ্রাম বমল হাটি, জিয়াউর রহমান (৪৫), পিতা-শাহাব উদ্দিন, সাং-বড়ইহাটি।ধর্মপাশা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, বিশেষ অভিযান চালিয়ে ০৪ জন ওয়ারেন্ট ভূক্ত পলাতক আসামি কে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো. হাবিবুর রহমান।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত রক্তি নিউজ