প্রিন্ট এর তারিখ : ০৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬
জামালগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার-৫
||
স্টাফ রিপোর্টারসুনামগঞ্জের জামালগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ১৯০ পিস ইয়াবা ও এক কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া গ্রেফতারি পরোয়ানাভুক্ত আরও দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৪ নভেম্বর) পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন-জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের ছেলাইয়া গ্রামের বাবুল মিয়ার ছেলে মুনছুর আলী (৩৭), ছোট ঘাগটিয়া গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে তুলা মিয়া (৫৫) এবং ফেনারবাঁক ইউনিয়নের বিষ্ণুপুর (বড়হাটি) গ্রামের মৃত অশ্বিনি সরকারের ছেলে অজিত সরকার (৬৫)।পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে মুনছুর আলীর কাছ থেকে ৪০ পিস ইয়াবা, তুলা মিয়ার কাছ থেকে ১৫০ পিস ইয়াবা এবং অজিত সরকারের কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।এছাড়া সিআর-৩১৩ নম্বর মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত পিযুষ চন্দ্র শীল (৪৪) ও মুনসুন আলী (৪৮) নামের আরও দুই আসামিকে গ্রেফতার করে পুলিশ। মামলাটিতে দণ্ডবিধির ৪২০/৪২২/৫০৬(২)/১০৯ ধারার উল্লেখ রয়েছে।জামালগঞ্জ থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত পাঁচ আসামিকে বিধি অনুযায়ী বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো. হাবিবুর রহমান।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত রক্তি নিউজ