প্রিন্ট এর তারিখ : ০৭ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস জামালগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংর্ঘষে আহত ১০
||
স্টাফ রিপোর্টারজাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে সুনামগঞ্জের জামালগঞ্জে থানার সামনে বিএনপির দুই গ্রুপের পৃথক মিছিল বের করাকে কেন্দ্র করে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
আজ শনিবার দুপুরে বিএনপির বিবাদমান দুই পক্ষের নেতাকর্মীরা থানার সামনে মুখোমুখি অবস্থান নিলে প্রথমে নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে মারামারি ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, র্দীঘদিন ধরে জামালগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির নেতাকর্মীদের মধ্যে দ্বন্দ্ব ও বিভক্তি চলছিল। স্থানীয় বিএনপির এক গ্রুপের নেতৃত্বে রয়েছেরে উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুর রহমান ও সদস্য মোহাম্মদ শাহজাহান। অন্য গ্রুপের নেতৃত্বে রয়েছেনেউপজেলা বিএনপির দুই যুগ্ম আহবায়ক আব্দুল মালেক ও আজিজুর রহমান। দুই গ্রুপের নেতাকর্মীদের দ্বন্দ্বের জের ধরে আজ শনিবার দুপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দুই গ্রুপ উপজেলা সদরে পৃথক র্যা লি বের। উভয় গ্রুপের র্যা লি থানার সামনে আসলে সংর্ঘষে লিপ্ত হয়। এতে দুই গ্রুপের ১০ জন আহত হয়। পরে জামালঞ্জ থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুই পক্ষের নেতাকর্মীরা উপজেলা সদরে অবস্থান করায় এখনও উত্তেজনা বিরাজ করছে।
জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. ফয়জুর রহমান জানান, আজ দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিএনপির ৮-১০ জন নেতাকর্মী প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী জানান, আজ দুপুরে বিএনপির দুই গ্রুপ পৃথক র্যা লি বের করেছিল। উভয় পক্ষের র্যা লি থানার সামনের রাস্তা অতিক্রম করার সময় নেতাকর্মীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয় ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সম্পাদক ও প্রকাশক: মো. হাবিবুর রহমান।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত রক্তি নিউজ