রক্তি নিউজ

সারাদেশ

দিরাইয়ে দুই সন্তানকে হত্যার কথা স্বীকার করলেন পাষন্ড পিতা

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
দিরাইয়ে দুই সন্তানকে হত্যার কথা স্বীকার করলেন পাষন্ড পিতা
???: ???????

‎নিজস্ব প্রতিবেদক
‎সুনামগঞ্জের দিরাই উপজেলায় দুই সন্তানকে হত্যার কথা স্বীকার করেছেন তাদের পাষন্ড বাবা কামরুল। উপজেলার পেরুয়া (মধুপুর) গ্রামে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
‎
‎হত্যার বিষয়টি দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
‎
‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৮ আগস্ট দুই সন্তানকে সঙ্গে নিয়ে নিখোঁজ হন কামরুল। পরদিন তিনি বাড়িতে ফিরে এলেও দুই সন্তানকে সঙ্গে পাওয়া যায়নি।
‎
‎এরপর গতকাল মঙ্গলবার শান্তিগঞ্জ উপজেলার নোয়াগাঁও এলাকায় এবং আজ বুধবার সুনামগঞ্জ সদর উপজেলার গোবিন্দপুর এলাকায় পরপর দুই দিন অজ্ঞাতপরিচয় দুই শিশুর মরদেহ দেখার হাওরে ভেসে ওঠে। মরদেহ দুটি নিখোঁজ কামরুলের দুই সন্তানের বলে ধারণা করছে পুলিশ।
‎
এ ঘটনায় বুধবার কামরুলকে জিজ্ঞাসাবাদের জন্য দিরাই থানায় নিয়ে আসে পুলিশ। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি দুই সন্তানকে হত্যার কথা স্বীকার করেন বলে জানিয়েছে পুলিশ।
‎
‎দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘কামরুল দুই সন্তানকে হত্যার কথা স্বীকার করেছেন। তাকে সুনামগঞ্জে পাঠানো হচ্ছে।

আপনার মতামত লিখুন

রক্তি নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

দিরাইয়ে দুই সন্তানকে হত্যার কথা স্বীকার করলেন পাষন্ড পিতা

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

‎নিজস্ব প্রতিবেদক
‎সুনামগঞ্জের দিরাই উপজেলায় দুই সন্তানকে হত্যার কথা স্বীকার করেছেন তাদের পাষন্ড বাবা কামরুল। উপজেলার পেরুয়া (মধুপুর) গ্রামে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
‎
‎হত্যার বিষয়টি দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
‎
‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৮ আগস্ট দুই সন্তানকে সঙ্গে নিয়ে নিখোঁজ হন কামরুল। পরদিন তিনি বাড়িতে ফিরে এলেও দুই সন্তানকে সঙ্গে পাওয়া যায়নি।
‎
‎এরপর গতকাল মঙ্গলবার শান্তিগঞ্জ উপজেলার নোয়াগাঁও এলাকায় এবং আজ বুধবার সুনামগঞ্জ সদর উপজেলার গোবিন্দপুর এলাকায় পরপর দুই দিন অজ্ঞাতপরিচয় দুই শিশুর মরদেহ দেখার হাওরে ভেসে ওঠে। মরদেহ দুটি নিখোঁজ কামরুলের দুই সন্তানের বলে ধারণা করছে পুলিশ।
‎
এ ঘটনায় বুধবার কামরুলকে জিজ্ঞাসাবাদের জন্য দিরাই থানায় নিয়ে আসে পুলিশ। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি দুই সন্তানকে হত্যার কথা স্বীকার করেন বলে জানিয়েছে পুলিশ।
‎
‎দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘কামরুল দুই সন্তানকে হত্যার কথা স্বীকার করেছেন। তাকে সুনামগঞ্জে পাঠানো হচ্ছে।

রক্তি নিউজ

সম্পাদক ও প্রকাশক: মো. হাবিবুর রহমান।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত রক্তি নিউজ