রক্তি নিউজ

সারাদেশ

মধ্যনগরে ঈদ-এ মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া মাহফিল

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
মধ্যনগরে ঈদ-এ মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া মাহফিল

সুনামগঞ্জ প্রতিনিধি: শফিকুল ইসলাম শফিক

পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সাঃ) ২০২৬ উদযাপন উপলক্ষে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের রূপনগর গ্রামবাসীর উদ্যোগে হাজারো আশেকে রাসূলের অংশগ্রহণে বিরাট র‍্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটি, ৩নং ওয়ার্ড, বংশীকুন্ডা উত্তর" এর ব্যানারে গতকাল ১২ই রবিউল আউয়াল বুধবার সকাল ১০টায় রূপনগর গ্রাম থেকে এক বিশাল জশনে জুলুছ বের করা হয়। কালেমার পতাকা ও নবীজির শানে স্লোগানে মুখরিত ছিল পুরো এলাকা।

যোহরের নামাজের পর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন অনুষ্ঠান উদযাপন কমিটির সভাপতি ও বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন ৩নং ওয়ার্ডের বর্তমান মেম্বার মোঃ মজিবুর মিয়া।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ দেলোয়ার হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও পীরে কামেল শাহ মোঃ ওমর ফারুক সিদ্দিকী পীর সাহেব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মেম্বার মোঃ শাহেদ আলী 

এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ ওয়াহাব মিয়া, মোঃ মনজুর আলম, মোঃ ওয়াজ করনি, মোঃ তোফায়েল আহমেদ রাসেল, মোঃ রুবেল মিয়া ভূঁইয়া, মোঃ মনজুরুল হক, মোঃ মিনান্নোর নূর মিয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ওলামায়ে কেরাম, মাদ্রাসার ছাত্র-শিক্ষক ও সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিগণ।

প্রধান অতিথির বক্তব্যে শাহ মোঃ ওমর ফারুক সিদ্দিকী পীর সাহেব বলেন, 

আজ আমরা যে মহান দিনে একত্রিত হয়েছি, এই দিনেই রাহমাতুল্লিল আলামিন হযরত মুহাম্মদ মোস্তফা (সাঃ) এই ধরার বুকে শুভাগমন করেছিলেন। 

ঈদ-এ মিলাদুন্নবী শুধু একটি অনুষ্ঠান নয়, এটি আমাদের ঈমানের দাবি। আমি ৩নং ওয়ার্ডের সভাপতি মেম্বার মোঃ মজিবুর মিয়া সহ রূপনগর গ্রামবাসী ও কমিটির সকলকে ধন্যবাদ জানাই এত সুন্দর আয়োজনের জন্য। আল্লাহ যেন এই মাহফিলকে কবুল করেন এবং আমাদের সবাইকে নবীজির শাফায়াত নসিব করেন। মোস্তফা জানে রহমত পে লাখো সালাম ।

দোয়া মাহফিলে দেশ ও জাতির শান্তি, মুসলিম উম্মাহর কল্যাণ এবং নবী করিম (সাঃ) এর শাফায়াত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আপনার মতামত লিখুন

রক্তি নিউজ

বুধবার, ২৬ আগস্ট ২০২৬

মধ্যনগরে ঈদ-এ মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া মাহফিল

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো. হাবিবুর রহমান।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত রক্তি নিউজ