রক্তি নিউজ

সারাদেশ

জামালগঞ্জে দুই হাজার বৃক্ষরোপণের উদ্যোগ

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
জামালগঞ্জে দুই হাজার বৃক্ষরোপণের উদ্যোগ
জামালগঞ্জে গাছের চারা রোপন করেন ইউএনও

‎স্টাফ রিপোর্টার

“বৃক্ষরোপণে সাজাবো দেশ, সবার আগে বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জে দুই হাজার বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

‎বুধবার (১২ আগস্ট) জামালগঞ্জ উপজেলার প্রধান সড়কের নয়ালাহাট গ্রাম থেকে মান্নান ঘাট পর্যন্ত এবং জামালগঞ্জ-নোয়াগাঁও সড়কের বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে এসব বৃক্ষরোপণ করা হচ্ছে। কর্মসূচির উদ্বোধন করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদক।

‎এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহা, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. আনোয়ারুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) রাম কুমার সাহা, জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. শাহীন আলম, সিনিয়র সাংবাদিক তৌহিদ চৌধুরী প্রদীপ, উপ-সহকারী প্রকৌশলী (এলজিইডি) সারফুল ইসলামসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

‎বৃক্ষরোপণ কর্মসূচি চলাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সারাদেশে আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে জামালগঞ্জে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশসহ বিশ্ব আজ ঝুঁকির মধ্যে রয়েছে। এ সমস্যা মোকাবিলায় বৃক্ষরোপণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

‎তিনি আরও বলেন, জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে আমাদের সচেতন হতে হবে। তাপমাত্রা ও জলবায়ুর বিরূপ প্রভাব থেকে পৃথিবীকে রক্ষা করতে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় জামালগঞ্জে এ বৃক্ষরোপণ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

‎উপজেলার সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের আশপাশে ও খালি জায়গায় বেশি করে গাছ লাগানোর জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি উন্নয়নমূলক বিভিন্ন কর্মসূচিতেও বৃক্ষরোপণকে গুরুত্ব দেওয়ার কথা বলেন।

‎উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. আনোয়ারুল ইসলাম বলেন,পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের জন্য গাছের কোনো বিকল্প নেই। গাছ অক্সিজেন সরবরাহের পাশাপাশি সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রত্যেক নাগরিককে বৃক্ষরোপণের সঙ্গে সম্পৃক্ত করতে হবে।

‎তিনি বলেন, আমরা সবাই যদি অন্তত একটি করে গাছ লাগাই, তাহলে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রত্যেকেই অংশীদার হতে পারব। সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই একটি সবুজ ও সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

আপনার মতামত লিখুন

রক্তি নিউজ

বুধবার, ১২ আগস্ট ২০২৬

জামালগঞ্জে দুই হাজার বৃক্ষরোপণের উদ্যোগ

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো. হাবিবুর রহমান।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত রক্তি নিউজ