স্টাফ রিপোর্টার-
সুনামগঞ্জের জামালগঞ্জে ৯২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো.লাল মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তি লাল মিয়া উপজেলার সাচনাবাজার ইউনিয়নের ফতেপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
মঙ্গলবার রাতে জামালগঞ্জ থানা পুলিশের একটি অভিযানিক দল উপজেলার সাচনা বাজার ইউনিয়নের ফতেপুর গ্রামে অভিযান চালায়। এ সময় লাল মিয়ার নিজ বসতঘরে তল্লাশী চালিয়ে ৯২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে মাদক বসতঘরে রাখার অভিযোগে পুলিশ আসামি লাল মিয়াকে গ্রেফতার থানায় নিয়ে আসে।
জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো.বন্দে আলী প্রতিবেদককে জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জামালগঞ্জ থানায় মামলা রুজু করে আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন