স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের শাল্লায় উপজেলা যুবলীগ নেতা অরিন্দম চৌধুরী অপুকে (৪৩) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে অভিযান চালিয়ে ঘুঙ্গিয়ারগাঁও গ্রামের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তার অরিন্দম চৌধুরী অপু শাল্লা উপজেলার বাহাড়া ইউনিয়নের নাইন্দ্যা গ্রামের মৃত অনিল চৌধুরীর ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের শাল্লা উপজেলা শাখার সাবেক আহ্বায়ক। বর্তমান উপজেলা যুবলীগ নেতা ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান।
পুলিশ সূত্রে জানা যায়, ১৫ আগস্টকে কেন্দ্র করে এলাকায় শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করতে যুবলীগ নেতা অরিন্দম চৌধুরী অপু চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এরই পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তাকে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন ১৫ (৩) ও ২৫ (ডি) ধারায় মামলায় আসামি করা হয়েছে। গ্রেফতার পর অপুকে সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে শাল্লা থানার অফিসার ইনচার্জ (অতিরিক্ত দায়িত্ব) শওকত আলী বলেন, আগামী ১৫ আগস্ট উপলক্ষ্যে এলাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির বিভিন্ন ধরনের কার্যক্রম করার পাঁয়তারা করছে অরিন্দম। তাই গোপন সংবাদের ভিত্তিতে আমাদের পুলিশের চৌকস টিম অভিযান চালিয়ে তাকে মধ্যরাতে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। আমরা তার বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা রজু করে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি।

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন