সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের দোয়ারাবাজারে ৫০ পিস ইয়াবাসহ মো. আব্দুস সামাদ (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। গ্রেপ্তার হওয়া আব্দুস সামাদ উপজেলার ১ নং বাংলাবাজার ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে। শুক্রবার(১৪ আগস্ট) দুপুরে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার থানার উপপরিদর্শক (এসআই) মো. জানু মিয়া, সহকারী উপপরিদর্শক (এএসআই) আশরাফ খান, এএসআই আলী আকবর ও এএসআই আমির হোসেন দোয়ারাবাজার ইউনিয়নের দলেরগাঁও গ্রামের মানিক মিয়ার পুকুরের উত্তর পাশে বিরিসিংগামী পাকা রাস্তায় অবস্থান নেয়। এ সময় ওই এলাকায় সন্দেহজনকভাবে চলাচলের সময় আব্দুস সামাদকে আটক করা হয়। পরে নিয়ম অনুযায়ী তাঁর দেহ তল্লাশি চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শনিবার, ১৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন