রক্তি নিউজ

খেলা

দ্বিতীয় টেস্টের আগে বাংলাদেশ শিবিরে চোটের ধাক্কা

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
দ্বিতীয় টেস্টের আগে বাংলাদেশ শিবিরে চোটের ধাক্কা
অনুশীলনে আঙুলে আঘাত পেয়েছেন মুশফিকুর রহিম। ছবি: সংগৃহীত

ডারউইনে ইতিহাস গড়া জয় পেয়েছে বাংলাদেশ। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই ম্যাকাইয়ে দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। তবে টেস্ট শুরুর আগে কিছুটা দুশ্চিন্তা ভর করেছে টাইগার শিবিরে। 

ঘাড়ে অস্বস্তির কারণে ব্যাটিং অনুশীলন করেননি ডারউইন টেস্টের সেঞ্চুরিয়ান তানজিদ হাসান তামিম। অন্যদিকে, নেটে ব্যাটিংয়ের সময় আঙুলে বলের আঘাত পেয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমও।

শনিবার (২২ আগস্ট) ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় শুরু হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। বৃহস্পতিবার (২০ আগস্ট) অনুশীলন করেছে বাংলাদেশ দল। সেখানে ব্যাট হাতে দেখা যায়নি তানজিদ তামিমকে।

ঘাড়ে অস্বস্তির কারণে সতর্কতা হিসেবে তানজিদ তামিমকে ব্যাটিং থেকে দূরে রেখেছে টিম ম্যানেজমেন্ট। অনুশীলনের পুরোটা সময় তিনি প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমনের সঙ্গে নেটের পাশে ছিলেন। তবে ওয়ার্মআপ ও ফিল্ডিংয়ে দলের সঙ্গে ঠিকই অংশ নিয়েছেন এই টাইগার ওপেনার।

দ্বিতীয় টেস্ট শুরু হতে এখনো এক দিন বাকি থাকায় তানজিদ তামিমের বিষয়টি নিয়ে বড় কোনো শঙ্কা তৈরি হয়নি। দলের আশা, পরবর্তী অনুশীলনেই তিনি স্বাভাবিকভাবে ব্যাটিংয়ে ফিরবেন।

এদিন মুশফিককে নিয়েও অবশ্য সাময়িক অস্বস্তি তৈরি হয়েছিল। নেটে ব্যাটিং করার সময় আঙুলে আঘাত পেয়ে উইকেটের ওপর বসে পড়েন অভিজ্ঞ এই ব্যাটার। পরে প্রাথমিক চিকিৎসা নিয়ে আবার ব্যাটিংয়ে ফেরেন তিনি। আপাতত তার চোট নিয়েও গুরুতর কোনো খবর পাওয়া যায়নি।

বিষয় : ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট দল টেস্ট অস্ট্রেলিয়া ক্রিকেট দল

আপনার মতামত লিখুন

রক্তি নিউজ

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

দ্বিতীয় টেস্টের আগে বাংলাদেশ শিবিরে চোটের ধাক্কা

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

ডারউইনে ইতিহাস গড়া জয় পেয়েছে বাংলাদেশ। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই ম্যাকাইয়ে দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। তবে টেস্ট শুরুর আগে কিছুটা দুশ্চিন্তা ভর করেছে টাইগার শিবিরে। 

ঘাড়ে অস্বস্তির কারণে ব্যাটিং অনুশীলন করেননি ডারউইন টেস্টের সেঞ্চুরিয়ান তানজিদ হাসান তামিম। অন্যদিকে, নেটে ব্যাটিংয়ের সময় আঙুলে বলের আঘাত পেয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমও।

শনিবার (২২ আগস্ট) ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় শুরু হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। বৃহস্পতিবার (২০ আগস্ট) অনুশীলন করেছে বাংলাদেশ দল। সেখানে ব্যাট হাতে দেখা যায়নি তানজিদ তামিমকে।

ঘাড়ে অস্বস্তির কারণে সতর্কতা হিসেবে তানজিদ তামিমকে ব্যাটিং থেকে দূরে রেখেছে টিম ম্যানেজমেন্ট। অনুশীলনের পুরোটা সময় তিনি প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমনের সঙ্গে নেটের পাশে ছিলেন। তবে ওয়ার্মআপ ও ফিল্ডিংয়ে দলের সঙ্গে ঠিকই অংশ নিয়েছেন এই টাইগার ওপেনার।

দ্বিতীয় টেস্ট শুরু হতে এখনো এক দিন বাকি থাকায় তানজিদ তামিমের বিষয়টি নিয়ে বড় কোনো শঙ্কা তৈরি হয়নি। দলের আশা, পরবর্তী অনুশীলনেই তিনি স্বাভাবিকভাবে ব্যাটিংয়ে ফিরবেন।

এদিন মুশফিককে নিয়েও অবশ্য সাময়িক অস্বস্তি তৈরি হয়েছিল। নেটে ব্যাটিং করার সময় আঙুলে আঘাত পেয়ে উইকেটের ওপর বসে পড়েন অভিজ্ঞ এই ব্যাটার। পরে প্রাথমিক চিকিৎসা নিয়ে আবার ব্যাটিংয়ে ফেরেন তিনি। আপাতত তার চোট নিয়েও গুরুতর কোনো খবর পাওয়া যায়নি।

রক্তি নিউজ

সম্পাদক ও প্রকাশক: মো. হাবিবুর রহমান।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত রক্তি নিউজ