রক্তি নিউজ

সারাদেশ

জগন্নাথপুরে জুমার নামাজে যাওয়ার পথে দুজন গুলি বিদ্ধ

প্রকাশ : ২১ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
জগন্নাথপুরে জুমার নামাজে যাওয়ার পথে দুজন গুলি বিদ্ধ
ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় পূর্বশত্রুতার জের ধরে জুমার নামাজের মসজিদে যাওয়ার পথে দুজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার (২১ আগস্ট) বিকেলে উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের শাহারপাড় এলাকায় এঘটনা ঘটে। 

গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন, উপজেলার শাহারপাড়া-নারাইনপুর এলাকার বাসিন্দা আবুল হেকিম (৬০) ও মিফতা (২৮)। আশঙ্কাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, উপজেলার নারায়ণপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে রাসেল মিয়ার সঙ্গে একই গ্রামের মৃত আন্দুর মিয়ার ছেলে আতাব মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে আজ জুমার নামাজে মসজিদে যাওয়ার পথে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। গুলির শব্দে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে রক্তাত্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দিন দুপুরে এমন গুলাগুলির পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর বাড়তি নজরদারি রাখা হচ্ছে বলে জানায় পুলিশ।

বিষয়টি করেছেন জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, দুপুরে ঘটনা ঘটে, আমার পুলিশের টিম পাঠিয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার মতামত লিখুন

রক্তি নিউজ

শনিবার, ২২ আগস্ট ২০২৬

জগন্নাথপুরে জুমার নামাজে যাওয়ার পথে দুজন গুলি বিদ্ধ

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় পূর্বশত্রুতার জের ধরে জুমার নামাজের মসজিদে যাওয়ার পথে দুজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার (২১ আগস্ট) বিকেলে উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের শাহারপাড় এলাকায় এঘটনা ঘটে। 

গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন, উপজেলার শাহারপাড়া-নারাইনপুর এলাকার বাসিন্দা আবুল হেকিম (৬০) ও মিফতা (২৮)। আশঙ্কাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, উপজেলার নারায়ণপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে রাসেল মিয়ার সঙ্গে একই গ্রামের মৃত আন্দুর মিয়ার ছেলে আতাব মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে আজ জুমার নামাজে মসজিদে যাওয়ার পথে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। গুলির শব্দে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে রক্তাত্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দিন দুপুরে এমন গুলাগুলির পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর বাড়তি নজরদারি রাখা হচ্ছে বলে জানায় পুলিশ।

বিষয়টি করেছেন জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, দুপুরে ঘটনা ঘটে, আমার পুলিশের টিম পাঠিয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।

রক্তি নিউজ

সম্পাদক ও প্রকাশক: মো. হাবিবুর রহমান।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত রক্তি নিউজ