রক্তি নিউজ

সারাদেশ

সুনামগঞ্জের লাউড়েরগড় ৩শ বোতল ফেনসিডিল ও ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
সুনামগঞ্জের লাউড়েরগড় ৩শ বোতল ফেনসিডিল ও ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ
তাহিরপুর ফেনসিডিল উদ্ধার-ছবি রক্তি নিউজ

সুনামগঞ্জ প্রতিনিধি 

সুনামগঞ্জের সীমান্তবর্তী তাহিরপুর উপজেলার লাউড়েরগর এলাকা থেকে  ভারতীয় ৩০০ বোতল ফেনসিডিল, ৬ বস্তা ফুচকা ও ৯ বস্তা রসুন জব্দ করা হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড় পূর্বপাড়ায় আসাদ মিয়ার বসতঘরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, স্হানীয় মাদক নির্মূল কমিটির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার  বাড়িতে অভিযান পরিচালনা করেন।

 এ সময় তার বসতঘরে ভারতীয় অবৈধ ৩০০ বোতল ফেনসিডিল, ৬ বস্তা ফুচকা ও ৯ বস্তা রসুন দেখতে পান । তাৎক্ষণিক মাদক র্নিমূল কমিটির সদস্যরা  বিষয়টি পুলিশকে জানানো হলে বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মনিরুজ্জামান সজলের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্হলে গিয়ে মাদক নির্মূল কমিটির সদস্য ও স্থানীয়রা জব্দ করা মালামাল পুলিশের কাছে হস্তান্তর করেন। তবে মাদক কারবারী আসাদ পালিয়ে যান।

এ ব্যাপারে তাহিরপুরের বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মনিরুজ্জামান সজল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদক নির্মূল কমিটির কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভারতীয় ৩০০ বোতল ফেনসিডিল, ৬ বস্তা ফুচকা ও ৯ বস্তা রসুন জব্দ করা হয়েছে। জব্দ করা মালামাল থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার মতামত লিখুন

রক্তি নিউজ

শনিবার, ২২ আগস্ট ২০২৬

সুনামগঞ্জের লাউড়েরগড় ৩শ বোতল ফেনসিডিল ও ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

সুনামগঞ্জ প্রতিনিধি 

সুনামগঞ্জের সীমান্তবর্তী তাহিরপুর উপজেলার লাউড়েরগর এলাকা থেকে  ভারতীয় ৩০০ বোতল ফেনসিডিল, ৬ বস্তা ফুচকা ও ৯ বস্তা রসুন জব্দ করা হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড় পূর্বপাড়ায় আসাদ মিয়ার বসতঘরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, স্হানীয় মাদক নির্মূল কমিটির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার  বাড়িতে অভিযান পরিচালনা করেন।

 এ সময় তার বসতঘরে ভারতীয় অবৈধ ৩০০ বোতল ফেনসিডিল, ৬ বস্তা ফুচকা ও ৯ বস্তা রসুন দেখতে পান । তাৎক্ষণিক মাদক র্নিমূল কমিটির সদস্যরা  বিষয়টি পুলিশকে জানানো হলে বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মনিরুজ্জামান সজলের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্হলে গিয়ে মাদক নির্মূল কমিটির সদস্য ও স্থানীয়রা জব্দ করা মালামাল পুলিশের কাছে হস্তান্তর করেন। তবে মাদক কারবারী আসাদ পালিয়ে যান।

এ ব্যাপারে তাহিরপুরের বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মনিরুজ্জামান সজল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদক নির্মূল কমিটির কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভারতীয় ৩০০ বোতল ফেনসিডিল, ৬ বস্তা ফুচকা ও ৯ বস্তা রসুন জব্দ করা হয়েছে। জব্দ করা মালামাল থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রক্তি নিউজ

সম্পাদক ও প্রকাশক: মো. হাবিবুর রহমান।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত রক্তি নিউজ