ছাতক প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতকে বিশেষ অভিযান পরিচালনা করে নিয়মিত মামলার ৫ আসামি ও বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ২ আসামিসহ মোট ৭ জনকে গ্রেফতার করেছে ছাতক থানা পুলিশ। বুধবার (২৬ আগস্ট) পৃথক মামলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃতদের বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান তালুকদারের নেতৃত্বে থানার একটি দল বুধবার বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের অংশ হিসেবে নিয়মিত মামলায় এজাহারভুক্ত এবং আদালতের ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারে বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানে ছাতক থানার মামলা নং-৩৮(৮)২০২৬-এর আসামি কবিরুল হাসান আঙ্গুর ওরফে করিবুল (৫২) ও আলী রাজ (৩৪) গ্রেফতার হন। তারা উভয়েই মৃত মোশাহিদ আলীর ছেলে এবং ছাতক পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের চরেরবন্দ এলাকার বাসিন্দা।
এছাড়া ছাতক থানার মামলা নং-৩৭(৮)২০২৬-এর আসামি মো. আব্দুল মোতালেব (২০), পিতা-মৃত আব্দুল কাইয়ুম এবং মো. শিবলু মিয়া (১৯), পিতা-মো. আনোয়ার মিয়াকে গ্রেফতার করা হয়। তাদের দুজনেরই বাড়ি ছাতক পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের চরেরবন্দ এলাকায়।
অন্যদিকে ছাতক থানার মামলা নং-১৬(৮)২০২৬-এর আসামি জয়নাল আবেদীন (৪৬), পিতা-মনছব আলী, সাং-জাতুয়া, থানা-ছাতক, সুনামগঞ্জকেও পুলিশের অভিযানে গ্রেফতার করা হয়েছে।
ওয়ারেন্টভুক্ত আসামিদের মধ্যে জিআর-৫২/২৬ (ছাতক) মামলার আসামি মো. জামিরুল হক (২৫), পিতা-মৃত আমির হোসেন, সাং-চরেরবন্দ, থানা-ছাতক এবং জিআর-২৮২/২৩ (ছাতক) মামলার আসামি আকবর আলী (২৫), পিতা-মৃত ছমির আলী, সাং-মুক্তরপুর, থানা-ছাতক, বর্তমানে কানিশাইল ১ নম্বর গলি, সজিব মিয়ার কলোনি, থানা-কোতোয়ালি, জেলা-সিলেট—কে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত ৭ আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান তালুকদার বলেন, নিয়মিত
মামলা ও আদালতের ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বুধবার, ২৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন