স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের জামালগঞ্জে লালপুর নৌ-পুলিশের বিশেষ অভিযানে ৩৯৮ পিস ভারতীয় শাড়ি ও একটি স্পিডবোট জব্দ করা হয়েছে।
বুধবার রাত সাড়ে১১টায় সুরমা নদীর রামপুর এলাকায় টহল দেওয়ার সময় একটি স্পিডবোটে বস্তা দেখতে পেয়ে সন্দেহ হয় নৌ-পুলিশের। পরে স্পিডবোটটির গতিবিধি লক্ষ্য করে কাছে যাওয়ার চেষ্টা করলে বোটটি উল্টো সংবাদপুরের দিকে দ্রুত পালানোর চেষ্টা করে।
খবর পেয়ে নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সজল কুমার কানুর দিকনির্দেশনায় নৌ-পুলিশ বিশেষ অভিযান চালিয়ে স্পিডবোটটির কাচাকাছি গেলে বোটে থাকা জয়নাল ও মোজাহিদ স্পিডবোট রেখে পালিয়ে যায়।
লালপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সজল কুমার কানু জানান- নৌ-পুলিশের টহলদল স্পীড বোডে একাধিক বস্তা দেখে সন্দেহ হলে অভিযানে চালিয়ে ৩৯৮ পিস ভারতীয় শাড়ি ও একটি স্পিডবোট জব্দ করা হয়। এ ঘটনায় দুইজনকে আসামি করে মামলা রুজু করা হয়েছে।

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন