রক্তি নিউজ

সারাদেশ

টাঙ্গুয়ার হাওরে গোসল নেমে প্রাণ গেল রাজশাহীর তরুণের, দেড় ঘণ্টা পর মিলল মরদেহ

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
টাঙ্গুয়ার হাওরে গোসল নেমে প্রাণ গেল রাজশাহীর তরুণের, দেড় ঘণ্টা পর মিলল মরদেহ
ছবি-রক্তি নিউজ

সুনামগঞ্জ প্রতিনিধি:শফিকুল ইসলাম শফিক

সুনামগঞ্জের বিশ্বখ্যাত টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে এক পর্যটক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম আব্দুল মাজেদ পিকলু (২৪)। তিনি রাজশাহীর শাহ মখদুম থানার মধ্যম ওদাপাড়া গ্রামের নুর ইসলামের ছেলে।

আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১টার দিকে তাহিরপুর উপজেলার লামাগাঁও বাজার ঘাটে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাজশাহী থেকে ১০ বন্ধু মিলে টাঙ্গুয়ার হাওরে ঘুরতে আসেন পিকলু। ভ্রমণের জন্য তারা একটি হাউসবোট ভাড়া করেন।

কেনাকাটার জন্য বোটটি লামাগাঁও বাজার ঘাটে নোঙর করা হয়। এসময় দলের কয়েকজন বাজারে যান। এই ফাঁকে পিকলু হাউসবোট থেকে হাওরের পানিতে গোসলের উদ্দেশ্যে ঝাঁপ দেন। কিন্তু পানিতে নামার পর তিনি আর ভেসে ওঠেননি।

পিকলুকে দেখতে না পেয়ে সহপাঠী ও স্থানীয়রা তাৎক্ষণিক উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর স্থানীয়দের সহযোগিতায় পানি থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়।

খবর পেয়ে তাহিরপুর থানা পুলিশ  ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে তাহিরপুর থানার ওসি ফারুক আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "হাওরে বেড়াতে এসে পানিতে ডুবে এক পর্যটক নিহত হয়েছেন। নিহতের স্বজনদের সাথে যোগাযোগ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।"

আপনার মতামত লিখুন

রক্তি নিউজ

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

টাঙ্গুয়ার হাওরে গোসল নেমে প্রাণ গেল রাজশাহীর তরুণের, দেড় ঘণ্টা পর মিলল মরদেহ

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

সুনামগঞ্জ প্রতিনিধি:শফিকুল ইসলাম শফিক

সুনামগঞ্জের বিশ্বখ্যাত টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে এক পর্যটক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম আব্দুল মাজেদ পিকলু (২৪)। তিনি রাজশাহীর শাহ মখদুম থানার মধ্যম ওদাপাড়া গ্রামের নুর ইসলামের ছেলে।

আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১টার দিকে তাহিরপুর উপজেলার লামাগাঁও বাজার ঘাটে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাজশাহী থেকে ১০ বন্ধু মিলে টাঙ্গুয়ার হাওরে ঘুরতে আসেন পিকলু। ভ্রমণের জন্য তারা একটি হাউসবোট ভাড়া করেন।

কেনাকাটার জন্য বোটটি লামাগাঁও বাজার ঘাটে নোঙর করা হয়। এসময় দলের কয়েকজন বাজারে যান। এই ফাঁকে পিকলু হাউসবোট থেকে হাওরের পানিতে গোসলের উদ্দেশ্যে ঝাঁপ দেন। কিন্তু পানিতে নামার পর তিনি আর ভেসে ওঠেননি।

পিকলুকে দেখতে না পেয়ে সহপাঠী ও স্থানীয়রা তাৎক্ষণিক উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর স্থানীয়দের সহযোগিতায় পানি থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়।

খবর পেয়ে তাহিরপুর থানা পুলিশ  ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে তাহিরপুর থানার ওসি ফারুক আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "হাওরে বেড়াতে এসে পানিতে ডুবে এক পর্যটক নিহত হয়েছেন। নিহতের স্বজনদের সাথে যোগাযোগ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।"

রক্তি নিউজ

সম্পাদক ও প্রকাশক: মো. হাবিবুর রহমান।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত রক্তি নিউজ