রক্তি নিউজ

সারাদেশ

সুনামগঞ্জ সীমান্তে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, তাহিরপুর-মধ্যনগরে উত্তেজনা

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
সুনামগঞ্জ সীমান্তে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, তাহিরপুর-মধ্যনগরে উত্তেজনা

বিশেষ প্রতিনিধি:শফিকুল ইসলাম শফিক

সুনামগঞ্জের সীমান্তবর্তী তাহিরপুর ও মধ্যনগর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের একটি আংশিক মিছিলের ভিডিও যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। শুক্রবার ২৮ আগস্ট ২০২৬ দুপুরের দিকে দুই উপজেলার সীমান্ত এলাকায় হঠাৎ করে এই মিছিল বের করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মিছিলকারীরা সীমান্ত এলাকা প্রদক্ষিণ করে,, বীর বাঙালির হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার। একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার। শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে। আমরা হলাম মুজিব সেনা, ভয় করিনা বুলেট বোমা" স্লোগান দেন। মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশের বিভিন্ন বড় বড় গণমাধ্যমেও তা প্রকাশিত হয়। আকস্মিক এই ঘটনার খবরে এলাকায় সাধারণ মানুষের মাঝে চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা বলেন, "নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীরা সীমান্ত এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে। প্রশাসনকে অবিলম্বে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। দেশের শান্তি বিনষ্টের যেকোনো চক্রান্ত আমরা প্রতিহত করবো।"

মধ্যনগর উপজেলার ১নং বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মুক্তার হোসেন বলেন, "বিষয়টি আমরা শুনেছি। এ ব্যাপারে সুনামগঞ্জ-১ আসনের এমপি জনাব কামরুজ্জামান কামরুল মহোদয়ের সাথে পরামর্শ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।"

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, "আমরা ঘটনাটি শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যারা এই নিষিদ্ধ সংগঠনের মিছিলে অংশ নিয়েছে তাদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ তৎপর রয়েছে।"

এ বিষয়ে মধ্যনগর থানার অফিসার ইনচার্জ কে এম শাহাবুদ্দিন শাহীন, পিপিএম বলেন, "আমরা বিষয়টি অবগত হয়েছি। ঘটনার তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। সীমান্ত এলাকায় যেকোনো ধরনের বিশৃঙ্খলা আমরা কঠোরভাবে দমন করবো।"

উল্লেখ্য, গত ১০ মে সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়।

আপনার মতামত লিখুন

রক্তি নিউজ

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

সুনামগঞ্জ সীমান্তে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, তাহিরপুর-মধ্যনগরে উত্তেজনা

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো. হাবিবুর রহমান।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত রক্তি নিউজ