জামালগঞ্জে কৃতী শিক্ষার্থী ও পরিবেশকর্মীকে সংবর্ধনা
জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের জামালগঞ্জে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ সাধারণ ও ট্যালেন্টপুল বৃত্তি অর্জনকারী, এসএসসি পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫ ও গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থী এবং জাতীয় পর্যায়ে বৃক্ষরোপণে বিশেষ অবদান রাখায় এক পরিবেশকর্মীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ১২০ জনকে সম্মাননা প্রদান করা হয়। শনিবার ২৮ আগস্ট বেলা ১১ টায় জামালগঞ্জ শিল্পকলা একাডেমিক হলরুমে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রানী মোদকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাপস শীল। উপজেলা প্রাথমিক সহকারী কর্মকর্তা ফারজেল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পীযুষ কান্তি মজুমদার।অনুষ্ঠানে বক্তব্য দেন জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বন্দে আলী, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মো. শফিকুর রহমান, যুগ্ম আহ্বায়ক-২ মো. আজিজুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. হাবিবুর রহমান, সমাজকর্মী আব্দুর রব, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তী, হাজী কালাগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, ভীমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান তালুকদার, পরিবেশকর্মী মোছা. ইসমাতুন্নেছা চৌধুরী এবং জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক তৌহিদ চৌধুরী প্রদীপ।অভিভাবকদের মধ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন প্রদীপ কুমার রায় ও গিরীদারী পাল। সংবর্ধনা পাওয়া শিক্ষার্থীদের মধ্যে কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য দেন পৌলমী তালুকদার প্রাচী, সানজিদা ইসলাম নাওমী ও শুভ্র দ্বীপ রায়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আইবুর রহমান শান্ত, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক, সাবেক সাধারণ সম্পাদক শাহ মো. শাহজাহান, সাচনা বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়া, জামায়াতে ইসলামীর নাইবে আমির মো. ফখরুল আলম চৌধুরী, সাচনা বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাকর মজুমদারসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সাংবাদিকরা।প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান কৃতী শিক্ষার্থীদের অর্জনকে উৎসাহের সঙ্গে তুলে ধরার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ধন্যবাদ জানান। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, এটাই তোমাদের শেষ অর্জন নয়, বরং এই অর্জনের মধ্য দিয়েই ভবিষ্যতের পথচলা শুরু হবে। তোমরাই একদিন ইউএনও, ডিসি, এডিসি হবে। তাই লক্ষ্য ঠিক রেখে পড়াশোনায় মনোযোগী হতে হবে।শিক্ষার মানোন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, শিক্ষার মান উন্নয়নে সরকার কাজ করছে। আশা করা যায়, খুব শিগগিরই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শূন্য পদ পূরণ করা হবে। তিনি শিক্ষার পাশাপাশি বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান। একই সঙ্গে দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কারিগরি শিক্ষার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, কারিগরি শিক্ষায় শিক্ষিত ও দক্ষ জনশক্তি গড়ে তুলতে পারলে তারা দেশের পাশাপাশি বিদেশের মাটিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে। সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অনুষ্ঠানের সভাপতি শিল্পী রানী মোদক বলেন, আজকের এই অর্জন তোমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। মনে রাখবে, সবার মধ্যে থেকে বিজয় ছিনিয়ে আনতে পারলেই তুমি সফল। আজ যারা সম্মাননা পেয়েছো, তারা যেমন সফল হয়েছে, তেমনি যারা পায়নি তারা এ অনুষ্ঠান থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে সম্মাননা পাওয়ার জন্য প্রস্তুতি নেবে। শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করতেই এ আয়োজন। অনুষ্ঠানে জানানো হয়, প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে জিপিএ-৫ অর্জনকারী ৯১ জন এবং মাধ্যমিক পর্যায়ে জিপিএ-৫ ও গোল্ডেন জিপিএ-৫ অর্জনকারী ২৮ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এছাড়া জাতীয় পর্যায়ে বৃক্ষরোপণে বিশেষ অবদানের জন্য একজনকে সম্মাননা দেওয়া হয়। সব মিলিয়ে মোট ১২০ জনকে সংবর্ধনা দেওয়া হয়। জাতীয় পর্যায়ে বৃক্ষরোপণে বিশেষ অবদানের জন্য সংবর্ধিত পরিবেশকর্মী মোছা. ইসমাতুন্নেছা চৌধুরী এক হাজারের বেশি গাছ রোপণ করেছেন। অনুষ্ঠানে তিনি বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন এবং পরিবেশ রক্ষার মাধ্যমে মানুষের সুফল ও স্বাবলম্বী হওয়ার বিভিন্ন দিক তুলে ধরেন।সবশেষে বৃক্ষ রোপণ মধ্যে দিয়ে অনুষ্ঠানে সমাপ্তি হয়।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন