স্টাফ রিপোর্টার-
সুনামগঞ্জের মধ্যনগরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের মিছিল করার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। মামলায় ৪৮ জনের নাম উল্লেখ করে আরও ১০-১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) মধ্যনগর থানায় মামলাটি দায়ের করেন উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহাজাহান মিয়া। তিনি উপজেলার কার্তিকপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
মামলার অভিযোগে বলা হয়, গত শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের বাঙ্গালভিটা এলাকায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতা-কর্মীরা মিছিল বের করেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।
মামলায় আসামীদের নাম- এখলাছুর রহমান তারা মিয়া, আজিজুল হক, এমরান হোসেন বিপক, রাজন মিয়া, রাজন চন্দ্র, রোমান মিয়া, সাজিদ মিয়া, সুজন মিয়া, জুয়েল আখঞ্জী, সুজিত, শাহিন মিয়া, ইমন মিয়া, জিয়া উদ্দিন, মহিবুর রহমান, নজির হোসেন, আল আমিন, মুশাহিদ হোসেন রানু, হাসান মিয়া, জাবের আহমদ, শামীম আহমদ, সেলিম ভূঁইয়া, নজরুল ইসলাম, শাকিল আহমদ লিজান, জুনায়েদ মিয়া, কাদের পাশা, আলী হোসেন, শাহজাহান চৌধুরী, জাহাঙ্গীর মিয়া, ইকবাল হোসেন, সোহাগ মিয়া, রাসেল, ফারুক মিয়া, কবির মিয়া, সাজ্জাত, শাখাওয়াত হোসেন শিপন, আঙ্গুর মিয়া, এমরুল হাসান, মিয়া হোসেন, লিমন মিয়া, লিক্সন মিয়া, জাহেদ মিয়া, জোটন রায় জনি, আব্দুল আমিন, জিলানী, জাহেদ মিয়া, রাসেল আহমেদ, কবির মিয়া ও সজিবের নাম রয়েছে।
এদিকে মামলায় তাহিরপুর উপজেলায় কর্মরত কালবেলা প্রতিনিধি সাংবাদিক শওকত হাসান সৈকতের নাম রয়েছে । তিনি দাবি করেন, মিছিলের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই এবং ঘটনার সময় তিনি ঘটনাস্থলেও উপস্থিত ছিলেন না। তার অভিযোগ, উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে মামলায় আসামি করা হয়েছে।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দিন শাহিন বলেন, স্থানীয় বিএনপি নেতা বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলাটি করেছেন। অভিযোগের বিষয়ে তদন্ত করা হবে। তদন্তে কারও সম্পৃক্ততা না পাওয়া গেলে আইন অনুযায়ী তার নাম মামলা থেকে বাদ দেওয়ার ব্যবস্থা করা হবে।

সোমবার, ৩১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন