রক্তি নিউজ

সারাদেশ

শান্তিগঞ্জে হ্যানকাপ অবস্থায় পুলিশের কাছ ছিনিয়ে নিয়ে যায় স্বজনরা

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
শান্তিগঞ্জে হ্যানকাপ অবস্থায় পুলিশের কাছ ছিনিয়ে নিয়ে যায় স্বজনরা

সুনামগঞ্জ প্রতিনিধি 

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্বপাগলা ইউনিয়নের দামোধরতুপী গ্রামে  পুলিশ এসে একটি মামলার ওয়ারেন্টভূক্ত আসামী মোঃ আশির মিয়াকে গ্রেফতার করলেও আসামীর স্বজনরা পুলিশের সাথে ধস্তাধস্তি করে আসামীকে ছিনিয়ে নিয়ে যায়। আসামী দামোধরতুপী গ্রামের মৃত শফিক মিয়ার ছেলে।

আজ বুধবার রাত ১১ টায় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শান্তিগঞ্জ থানার এস আই নুর উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল সিএনজিতে করে দামোধরতুপী গ্রামে এসে আসামীর বাড়িতে হানা দিয়ে আসামী মোঃ আশিক মিয়াকে গ্রেফতার করে হ্যানকাপ  পড়িয়ে সিএনজিতে উঠানোর পর তার স্বজনরা এসে পুলিশের সাথে ধাক্কাধাক্কি করে আসামীকে ছিনিয়ে নিয়ে যায়। খবর পেয়ে শান্তিগঞ্জ থানার ওসিসহ বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্হলে আসলে ও ততোক্ষণে আসামী পালিয়ে যায়।

এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ওলি উল্ল্যাহ ঘটনার সত্যতা স্বীকার করে জানান,আসামী হ্যানকাপ নিয়ে পালিয়েছে তাকে ধরতে পুলিশের অভিযান চলছে।

আপনার মতামত লিখুন

রক্তি নিউজ

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

শান্তিগঞ্জে হ্যানকাপ অবস্থায় পুলিশের কাছ ছিনিয়ে নিয়ে যায় স্বজনরা

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সুনামগঞ্জ প্রতিনিধি 

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্বপাগলা ইউনিয়নের দামোধরতুপী গ্রামে  পুলিশ এসে একটি মামলার ওয়ারেন্টভূক্ত আসামী মোঃ আশির মিয়াকে গ্রেফতার করলেও আসামীর স্বজনরা পুলিশের সাথে ধস্তাধস্তি করে আসামীকে ছিনিয়ে নিয়ে যায়। আসামী দামোধরতুপী গ্রামের মৃত শফিক মিয়ার ছেলে।

আজ বুধবার রাত ১১ টায় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শান্তিগঞ্জ থানার এস আই নুর উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল সিএনজিতে করে দামোধরতুপী গ্রামে এসে আসামীর বাড়িতে হানা দিয়ে আসামী মোঃ আশিক মিয়াকে গ্রেফতার করে হ্যানকাপ  পড়িয়ে সিএনজিতে উঠানোর পর তার স্বজনরা এসে পুলিশের সাথে ধাক্কাধাক্কি করে আসামীকে ছিনিয়ে নিয়ে যায়। খবর পেয়ে শান্তিগঞ্জ থানার ওসিসহ বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্হলে আসলে ও ততোক্ষণে আসামী পালিয়ে যায়।

এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ওলি উল্ল্যাহ ঘটনার সত্যতা স্বীকার করে জানান,আসামী হ্যানকাপ নিয়ে পালিয়েছে তাকে ধরতে পুলিশের অভিযান চলছে।

রক্তি নিউজ

সম্পাদক ও প্রকাশক: মো. হাবিবুর রহমান।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত রক্তি নিউজ