জয়নাল আবেদীন রিটন,ভৈরব
কিশোরগঞ্জের ভৈরবে চলন্ত ট্রেনের ছাঁদে ভ্রমণরত যাত্রীর মোবাইল ছিনতাইয়ের অভিযোগে ইকবাল (১৯) ও রিফাত (২০) নামের দুই ছিনতাইকারীকে ট্রেনের ছাদ থেকে গ্রেফতার করেছে ভৈরব রেলওয়ে পুলিশ। পরে তল্লাশী করে তাদের নিকট থেকে ছিনতাইকৃত মোবাইল ফোনটি উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ গ্রেফতারকৃত দুই আসামিকে উপজেলা নির্বাহী মেজিষ্ট্রেট এএইচ এম আজিমুল হকের নিকট আসামীদের সোপর্দ করা হলে আসামীরা তাদের দোষ স্বীকার করে। আসামীদের অপরাধ নিজ মুখে স্বীকার করায় আদালত তাদের প্রত্যেককে এক বছর করে কারাদন্ড প্রদান করেন।
এ বিষয়ে ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ রফিকুল হাসান বলেন, আজন৪ সেপ্টেম্বর শুক্রবার বেলা ১১টার সময় ইকবাল ও রিফাত নামে দুই ছিনতাইকারী ঢাকাগামী উপকুল এক্সপ্রেস ট্রেনের ছাঁদে উঠে। ওই সময় ব্রাহ্মনবাড়ীয়া থেকে সবুজ মিয়া নামের এক যাত্রী সেও ছাঁদে উঠে। ট্রেনটি ব্রাহ্মনবাড়ীয়া ষ্টেশন ছাড়ার পর দুই ছিনতাইকারী সবুজ নামের ওই যাত্রীর গলায় ধারালো ছূড়ি ঠেকিয়ে মোবাইলটি ছিনিয়ে নিয়ে যায়। ব্রাহ্মণবাড়িয়া থেকে ট্রেনটি ছেড়ে ভৈরব রেলওয়ে স্টেশন অতিক্রম করার সময় ঘটনাটি ভৈরব রেলওয়ে পুলিশ অবগত হন। ট্রেনটি ভৈরব যাত্রাবিরতি না থাকায় নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্য দের অবগত করা হলে তারা ট্রেন থামিয়ে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করে এবং ভুক্তভোগী যাত্রী সবুজকেও ভৈরব রেলওয়ে থানায় হস্তান্তর করে। পড়ে পুলিশ তল্লাশি করে ছিনতাইকৃত মোবাইল উদ্ধার সহ আসামি ও ভুক্তভোগী সবুজকে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করে। আদালত দুই আসামীকে এক বছর করে সাজা
এবং ভিকটিম সবুজ মিয়াকে বিনা টিকেটে রেল ভ্রমনের অভিযোগে ১৫০০ টাকা জরিমানা করে।

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন