রক্তি নিউজ

সারাদেশ

ত্যাগী নেতাকর্মীদের আগে মূল্যায়ন করতে হবে--এমপি কামরুল

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
ত্যাগী নেতাকর্মীদের আগে মূল্যায়ন করতে হবে--এমপি কামরুল

স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেন, বিগত সতের বছর ফ্যাসিস্টের বিরুদ্ধে যারা আন্দোলনে সামনের সারিতে ছিলেন, তারা আজ পিছনের সারিতে। যারা নির্বাচনের সময় ধানের শীষের পক্ষে সক্রিয় ভাবে কাজ করেছেন তারা অনেকেই পিছনের সারিতে। নতুনদের ভীড়ে পুরনো ত্যাগী কর্মীরা সামনের সারিতে আসতে পারছে না। 

শনিবার ৫ সেপ্টেম্বর জামালগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গনে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 

তিনি বলেন, এই দিন দিন না,আরও দিন আছে। ত্যাগীদের মূল্যায়ন না করলে সামনের কঠিন সময়ে আন্দোলন করার মতো লোক পাবেন না। তাই দুঃসময়ের ত্যাগী নেতা কর্মীদের দলে মূল্যায়ন করুন। তিনি আরও বলেন, দ্রুত গতিতে ইউনিয়ন কমিটি করে দলকে সুসংগঠিত করতে হবে। তৃণমূলে দলকে শক্তিশালী করতে হলে ত্যাগীদের মূল্যায়ন করতে হবে। উপজেলা বিএনপির আহবায়ক কমিটির উদ্দেশ্যে তিনি বলেন, তৃণমূলের নেতাকর্মীদের মনের ভাষা আপনাদের বুঝতে হবে। তাদের অবমূল্যায়ন করে দলকে কখনো সুসংগঠিত করা যাবে না। আপনারা সকল ভেদাভেদ ভূলে ঐক্যবদ্ধ ভাবে দলের সকল নেতাকর্মীদের নিয়ে কাজ করুন। 

উপজেলা বিএনপির আহবায়ক মোঃ শফিকুর রহমান এর সভাপতিত্বে যুগ্ম আহবায়ক মোঃ আজিজুর রহমান এর পরিচালনায় উম্মুক্ত বক্তব্য রাখেন উপজেলার ৬ টি ইউনিয়নের তৃণমুল নেতাকর্মীরা। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল মালিক, আজাদ হোসেন বাবলু, মাছুম মাহমুদ তালুকদার। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির  সাবেক সভাপতি মোঃ আব্দুর রব, নূরুল হক আফিন্দী, সাবেক সিনিয়র সহ সভাপতি রফিকুল ইসলাম বিন বারী, সহ সভাপতি নূরুল আমিন তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক শাহ মোঃ শাহজাহান, উপজেলা যুবদলের আহবায়ক মোজাম্মেল হক স্বপন, সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুক মিয়া তালুকদার, উপজেলা কৃষকদলের আহবায়ক মোবারক হোসেন, সদস্য সচিব আসাদ নূর সাদী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওয়াহিদুর রহমান, সদস্য সচিব জায়েদ আহমদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক তৌফিকুর রহমান, সদস্য সচিব আদনান আল ফয়েজ শুভ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন এর নেতৃবৃন্দ। 

সাংগঠনিক সভা শেষে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন এর সাথে পৃথকভাবে মতবিনিময় করেন প্রধান অতিথি।

আপনার মতামত লিখুন

রক্তি নিউজ

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

ত্যাগী নেতাকর্মীদের আগে মূল্যায়ন করতে হবে--এমপি কামরুল

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো. হাবিবুর রহমান।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত রক্তি নিউজ