এ.ডি অজিত,ছাতক প্রতিনিধি
ছাতক শহরের যানজট নিরসন ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা নির্ধারিত স্থানে রাখার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন।
তিনি বলেছেন, কোনো অবস্থাতেই ১৮ বছরের কম বয়সী চালক গাড়ি চালাতে পারবে না। অপ্রাপ্তবয়স্ক চালকদের আইনের আওতায় আনা হবে।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে ছাতক শহরে ‘যানজট ও দুর্ঘটনা প্রতিরোধে করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি মিলন বলেন, ছাতক শহরের পুরাতন বাসস্ট্যান্ড, পয়েন্ট এলাকাসহ বিভিন্ন স্থানে সিএনজি চালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশা যত্রতত্র না রেখে নির্ধারিত স্থানে রাখতে হবে। চালক ও যাত্রীদের সুবিধার্থে সিএনজি স্ট্যান্ডের আরও উন্নয়ন করা হবে। স্ট্যান্ডে মাটিভরাট, টয়লেট ও যাত্রীছাউনি নির্মাণের পাশাপাশি সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, শহরে ব্যাটারিচালিত অটোরিকশাগুলোকে দ্রুত নিয়ন্ত্রণের আওতায় আনা প্রয়োজন। যানজট ও দুর্ঘটনা কমাতে গাড়িচালক, মালিক, শ্রমিক সংগঠন এবং প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহি উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মোজাহিদুল ইসলাম, ইন্সপেক্টর (তদন্ত) ঝলক মহন্ত, ট্রাফিক টিএসআই বাবুল আক্তার, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রহমান ও নজরুল ইসলাম, পৌর বিএনপির আহ্বায়ক শামছুর রহমান শামছু, উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক ফজলুল করিম বকুল, যুগ্ম আহ্বায়ক শাহ শফিকুল আলম মতি, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন সুমেন ও সামসুর রহমান বাবুল।
এছাড়া সিএনজি চালিত অটোরিকশা সমিতির মকবুল হোসেন ও ফজলু মিয়া, ব্যাটারিচালিত অটোরিকশা সমিতির আশরাফুল হক খেলন ও ইকবাল হোসেনসহ সংশ্লিষ্টরা বক্তব্য দেন।
সভায় আরও উপস্থিত ছিলেন ছাতক উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন, ছাতক উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক মোশাররফ হোসেন, ডা. আফসার উদ্দিন, ব্যবসায়ী কমিটির সভাপতি সাইদুল আলম মধু, বিএনপি নেতা আব্দুস সালাম নোমান, জাহেদুল ইসলাম, সাংবাদিক হারুন অর রশিদ আবাব, মাওলানা আব্দুল আহাদ, সাংবাদিক আব্দুল আলিম, বিএনপি নেতা মো. মনির উদ্দিন, কামাল উদ্দিন, কুতুব উদ্দিন, খায়ের উদ্দিন, আবুল হোসেন, রাসেল মাহমুদ, ফয়জুল আহমদ পাবেল, নোমান ইমদাদ কানন, ইকবাল হোসেন, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, শিক্ষক মাহবুব হোসেন, এস এম সায়েম আহমদ, সাংবাদিক সাকির আমিন, তানভীর আলম জাকির, ছাতক উপজেলা প্রেসক্লাবের সদস্য জামরুল ইসলাম রেজা এবং শ্রমিক সংগঠনের ফয়ছল আহমদ, সাজিদুর রহমান, রুয়েল আহমদ, সিরাজ মিয়া ও জাহাঙ্গীর আলম প্রমুখ।
পরে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সরকার প্রদত্ত ক্রীড়া সামগ্রী বিতরণ করেন সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন।

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন