স্টাফ রিপোর্টার
তাহিরপুর সীমান্তে অবৈধভাবে ভারতে গিয়ে কয়লা সংগ্রহ করতে গিয়ে মাটি ও পাথরচাপায় ইউনুস আলী (২২) নামে এক বাংলাদেশি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সকালে তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের চারাগাঁও সীমান্ত ফাঁড়ির লালঘাট-বাঁশতলা সীমান্তবর্তী ভারতের মেঘালয় গারো পাহাড়ের একটি কয়লার গর্তে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ইউনুস আলী উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের লালঘাট গ্রামের (পশ্চিমপাড়া) ছমির উদ্দিনের ছেলে।
বিজিবি, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোরে ১০-১৫ জনের একটি দল বিজিবির চোখ ফাঁকি দিয়ে চারাগাঁও সীমান্ত পেরিয়ে ভারতের মেঘালয় পাহাড়ের ‘বেপানাক’ নামক এলাকায় প্রবেশ করে। সেখানে একটি গভীর গর্ত (সুরঙ্গ) থেকে কয়লা কুড়িয়ে বস্তায় ভরার সময় হঠাৎ ওপর থেকে পাথর ও ভারী মাটি ধসে ইউনুস আলীর উপর পড়ে। এতে তিনি ভেতরে আটকা পড়েন। তার সঙ্গে থাকা অন্য শ্রমিকরা অক্ষত অবস্থায় বের হয়ে এসে স্বজনদের খবর দেন। পরে দুপুর সাড়ে ১২টা থেকে ১টার দিকে স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা দুর্ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
স্থানীয়দের অভিযোগ, সীমান্তে সক্রিয় একটি প্রভাবশালী চোরাচালান চক্র এলাকার দরিদ্র যুবক ও কিশোরদের প্রলোভন দেখিয়ে ভারতের ঝুঁকিপূর্ণ কয়লার গুহাগুলোতে পাঠায়। এতে প্রায়শই জীবনহানির মতো ঘটনা ঘটে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাকারিয়া কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিজিবির চোখ ফাঁকি দিয়ে ভারতে কয়লা আনতে গিয়ে এক শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্বজনরা ইতোমধ্যেই তার লাশ উদ্ধার করে নিয়ে এসেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন