রক্তি নিউজ

সারাদেশ

‎জামালগঞ্জে জমিয়তের তিন ইউনিটের কাউন্সিল সম্পন্ন

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
‎জামালগঞ্জে জমিয়তের তিন ইউনিটের কাউন্সিল সম্পন্ন

‎স্টাফ রিপোর্টার-জামালগঞ্জ

‎সুনামগঞ্জের জামালগঞ্জে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, যুব জমিয়ত বাংলাদেশ ও ছাত্র জমিয়ত বাংলাদেশের উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন হয়েছে। কাউন্সিলে সংগঠন তিনটি উপজেলা শাখার নতুন দায়িত্বশীলদের নাম ঘোষণা করা হয়।

‎কাউন্সিলে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ জামালগঞ্জ উপজেলা শাখার সভাপতি হিসেবে শায়েখ মাওলানা আব্দুল কাদির, সাধারণ সম্পাদক হিসেবে হাফিজ মাওলানা কাউসার আহমদ এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে আলতাফুর রহমানের নাম ঘোষণা করা হয়।

‎যুব জমিয়ত জামালগঞ্জ উপজেলা শাখায় মাওলানা মাছরুফ আহমদকে সভাপতি, মাওলানা এহসানুল হক শয়বালকে সাধারণ সম্পাদক এবং মাওলানা মুজাহিদ আহমদকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

‎অপর দিকে ছাত্র জমিয়ত জামালগঞ্জ উপজেলা শাখায় মুফতী সাজ্জাদুল ইসলাম অন্তর সভাপতি, ওমর রায়হান সাধারণ সম্পাদক এবং শাহিনুর রহমান আলীরাজ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

‎বৃহস্পতিবার বিকেলে উপজেলা মডেল মসজিদের হল রুমে উপজেলা কাউন্সিল বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মাওলানা আলতাফুর রহমানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা জমিয়তের সভাপতি শায়েখ মাওলানা আব্দুল কাদির।

‎এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জমিয়তের সভাপতি মাওলানা তাফাজ্জুল হক আজিজ।

‎বিশেষ অতিথি ছিলেন জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাওলানা রফিক আহমদ উলাশনগরী, জেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা উবায়দুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হাফিজ হেলাল আহমদ, ছাত্র জমিয়ত জেলা সভাপতি হাফিজ সোহাইল আহমদ ইয়াহইয়া, সাধারণ সম্পাদক মাওলানা রিয়াজ উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক কয়েছ আহমদ প্রমূখ।

আপনার মতামত লিখুন

রক্তি নিউজ

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

‎জামালগঞ্জে জমিয়তের তিন ইউনিটের কাউন্সিল সম্পন্ন

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

‎স্টাফ রিপোর্টার-জামালগঞ্জ

‎সুনামগঞ্জের জামালগঞ্জে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, যুব জমিয়ত বাংলাদেশ ও ছাত্র জমিয়ত বাংলাদেশের উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন হয়েছে। কাউন্সিলে সংগঠন তিনটি উপজেলা শাখার নতুন দায়িত্বশীলদের নাম ঘোষণা করা হয়।

‎কাউন্সিলে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ জামালগঞ্জ উপজেলা শাখার সভাপতি হিসেবে শায়েখ মাওলানা আব্দুল কাদির, সাধারণ সম্পাদক হিসেবে হাফিজ মাওলানা কাউসার আহমদ এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে আলতাফুর রহমানের নাম ঘোষণা করা হয়।

‎যুব জমিয়ত জামালগঞ্জ উপজেলা শাখায় মাওলানা মাছরুফ আহমদকে সভাপতি, মাওলানা এহসানুল হক শয়বালকে সাধারণ সম্পাদক এবং মাওলানা মুজাহিদ আহমদকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

‎অপর দিকে ছাত্র জমিয়ত জামালগঞ্জ উপজেলা শাখায় মুফতী সাজ্জাদুল ইসলাম অন্তর সভাপতি, ওমর রায়হান সাধারণ সম্পাদক এবং শাহিনুর রহমান আলীরাজ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

‎বৃহস্পতিবার বিকেলে উপজেলা মডেল মসজিদের হল রুমে উপজেলা কাউন্সিল বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মাওলানা আলতাফুর রহমানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা জমিয়তের সভাপতি শায়েখ মাওলানা আব্দুল কাদির।

‎এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জমিয়তের সভাপতি মাওলানা তাফাজ্জুল হক আজিজ।

‎বিশেষ অতিথি ছিলেন জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাওলানা রফিক আহমদ উলাশনগরী, জেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা উবায়দুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হাফিজ হেলাল আহমদ, ছাত্র জমিয়ত জেলা সভাপতি হাফিজ সোহাইল আহমদ ইয়াহইয়া, সাধারণ সম্পাদক মাওলানা রিয়াজ উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক কয়েছ আহমদ প্রমূখ।

রক্তি নিউজ

সম্পাদক ও প্রকাশক: মো. হাবিবুর রহমান।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত রক্তি নিউজ