রক্তি নিউজ

সারাদেশ

‎জামালগঞ্জে বসতবাড়িতে দেশীয় অস্ত্রে হামলায় বৃদ্ধাসহ আহত ৫

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
‎জামালগঞ্জে বসতবাড়িতে দেশীয় অস্ত্রে হামলায় বৃদ্ধাসহ আহত ৫

স্টাফ রির্পোটার-‎জামালগঞ্জ

‎সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের ইসলামপুর গ্রামে পূর্ববিরোধের জেরে বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন বলে অভিযোগে উল্লেখ করে শনিবার জামালগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন মো. কামাল মিয়া।

‎এ ছাড়া গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

‎এ ঘটনায় জামালগঞ্জ থানায় দেওয়া লিখিত অভিযোগে ইসলাম উদ্দিন (৪৫), জম্মাত আলী (৫০), গোলাপ মিয়া (৩৫), মাসুক মিয়া (৩৩), সোহেল মিয়া (২৮), দিলোয়ার হোসেন (৩০), আজিজুল ইসলাম (৪৫), সবুজ মিয়া (২৮), রাসেল মিয়া (২৭), মিলন মিয়া (২০), তামান্না বেগম (৩২), রাজু আহমেদ (৩৫) ও শরজুল মিয়া (২৫)-এর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৬/৭ জনকে অভিযুক্ত করা হয়েছে।

‎অভিযোগ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ইসলামপুর গ্রামের জয়নাল উদ্দিনের বসতবাড়িতে এ ঘটনা ঘটে।

‎ঘটনার দিন ভোর ৬টার দিকে হাওড়ে মাছ ধরাকে কেন্দ্র করে আশক আলী (১৫) নামে এক কিশোরের সঙ্গে রাজন (১৬) নামে আরেক কিশোরের কথা-কাটাকাটি হয়। এর জের ধরে সকাল সাড়ে ৯টার দিকে অভিযুক্তরা রামদা, বাঁশের লাঠি, লোহার রড ও সুলফিসহ দেশীয় অস্ত্র নিয়ে জয়নাল উদ্দিনের বাড়িতে হামলা চালান। হামলায় জয়নাল উদ্দিনের ঘাড় ও হাতে, জিয়াউর রহমানের পা ও কপালে, ছাবিনা বেগমের উরুতে, বদিউজ্জামানের চোখের নিচে ও পায়ে এবং জাছমিনা বেগমের মুখে আঘাত লাগে।

‎এ সময় আহত জয়নাল উদ্দিনের গলার ডান পাশ দিয়ে সুলফি ঢুকে যায়। গুরুতর আহত অবস্থায় সুলফিটি গলায় বিদ্ধ থাকা অবস্থায়ই তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানান স্বজনরা। ঘটনার সঙ্গে সঙ্গেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে জয়নাল উদ্দিন ও জাছমিনা বেগমকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

‎এ সময় হামলাকারীরা হয়রত আলীর বসতঘরের টিনের বেড়া কুপিয়ে ভাঙচুর করে ২৪ বস্তা—আনুমানিক ৩০ মণ ধান, জয়নাল উদ্দিনের ঘরে থাকা ১ লাখ ৫২ হাজার টাকা এবং কামাল মিয়ার বাড়ির সামনের ঘাটে থাকা তিনটি ইঞ্জিনচালিত নৌকা নিয়ে গেছে বলে অভিযোগ করা হয়েছে।

‎অভিযোগে আরও বলা হয়, ঘটনার পর অভিযুক্তরা পুনরায় হামলা ও প্রাণনাশের হুমকি দিচ্ছেন। এতে পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে দাবি করেছেন কামাল মিয়া।

‎আহতরা চিকিৎসাধীন থাকায় ঘটনার পরপরই থানায় অভিযোগ করা সম্ভব হয়নি। চিকিৎসা শেষে শনিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় বলে জানান অভিযোগকারী।

‎এ বিষয়ে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী বলেন, “ঘটনার বিষয়ে আমরা একটি অভিযোগ পেয়েছি। অভিযোগ পাওয়ার পরপরই বিষয়টি তদন্ত করতে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করার প্রক্রিয়া চলমান রয়েছে।”

আপনার মতামত লিখুন

রক্তি নিউজ

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

‎জামালগঞ্জে বসতবাড়িতে দেশীয় অস্ত্রে হামলায় বৃদ্ধাসহ আহত ৫

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো. হাবিবুর রহমান।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত রক্তি নিউজ