রক্তি নিউজ

নির্বাচন

বংশীকুন্ডা উত্তরের ৮নং ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী মো. আলমগীর হোসেন

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
বংশীকুন্ডা উত্তরের ৮নং ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী মো. আলমগীর হোসেন

শফিকুল ইসলাম শফিক.সুনামগঞ্জ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের *মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন মো. আলমগীর হোসেন।

এটি তার দ্বিতীয়বারের মতো মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা। গত নির্বাচনে অভিজ্ঞতার ঘাটতি ও কিছু ভুল-ত্রুটির কারণে বিজয়ী হতে না পারলেও বিগত ৫ বছর তিনি এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে ছিলেন।

স্থানীয়ভাবে সৎ, বিনয়ী ও সমাজসেবক হিসেবে পরিচিত আলমগীর হোসেন খুব শিগগিরই ওয়ার্ডের প্রতিটি পাড়া-মহল্লায় গণসংযোগ শুরু করার প্রস্তুতি নিচ্ছেন। এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষার প্রসার, যুব সমাজের বেকারত্ব দূরীকরণ ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোই তার মূল লক্ষ্য বলে জানান তিনি।

প্রার্থী মো. আলমগীর হোসেন আবেগ আপ্লুত কণ্ঠে বলেন,  

“আমি এই মাটির সন্তান। এই ৮নং ওয়ার্ডের রাস্তায় আমি বড় হয়েছি। মানুষের কষ্ট আমি নিজের চোখে দেখেছি। গরীবের ঘরে খাবার নাই, ছেলেরা কাজ পায় না, রাস্তায় কাদা-পানি - এই কষ্টগুলো আমাকে ঘুমাতে দেয় না।

যদি আপনারা আমাকে আপনাদের সেবক হিসেবে সুযোগ দেন, আমি কথা দিচ্ছি - চেয়ারের লোভে নয়, মানুষের সেবার জন্য কাজ করব। বিপদে-আপদে পাশে থাকব। রাত ১২টায়ও যদি কেউ ডাক দেয়, আলমগীরকে পাশে পাবেন। আমার দরজা সবার জন্য খোলা থাকবে।”

তিনি আরও বলেন, “আমার কোনো বড় নেতা নাই, টাকা নাই। আমার শক্তি আপনারা, ৮নং ওয়ার্ডের সাধারণ মানুষ। দোয়া ও ভোট দিয়ে আমাকে সুযোগ দিলে আমি আপনাদের আমানতের খেয়ানত করব না। আমি আপনাদের মহামূল্যবান ভোটের সম্মান ধরে রাখব ইনশাআল্লাহ।”

আপনার মতামত লিখুন

রক্তি নিউজ

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

বংশীকুন্ডা উত্তরের ৮নং ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী মো. আলমগীর হোসেন

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

শফিকুল ইসলাম শফিক.সুনামগঞ্জ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের *মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন মো. আলমগীর হোসেন।

এটি তার দ্বিতীয়বারের মতো মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা। গত নির্বাচনে অভিজ্ঞতার ঘাটতি ও কিছু ভুল-ত্রুটির কারণে বিজয়ী হতে না পারলেও বিগত ৫ বছর তিনি এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে ছিলেন।

স্থানীয়ভাবে সৎ, বিনয়ী ও সমাজসেবক হিসেবে পরিচিত আলমগীর হোসেন খুব শিগগিরই ওয়ার্ডের প্রতিটি পাড়া-মহল্লায় গণসংযোগ শুরু করার প্রস্তুতি নিচ্ছেন। এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষার প্রসার, যুব সমাজের বেকারত্ব দূরীকরণ ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোই তার মূল লক্ষ্য বলে জানান তিনি।

প্রার্থী মো. আলমগীর হোসেন আবেগ আপ্লুত কণ্ঠে বলেন,  

“আমি এই মাটির সন্তান। এই ৮নং ওয়ার্ডের রাস্তায় আমি বড় হয়েছি। মানুষের কষ্ট আমি নিজের চোখে দেখেছি। গরীবের ঘরে খাবার নাই, ছেলেরা কাজ পায় না, রাস্তায় কাদা-পানি - এই কষ্টগুলো আমাকে ঘুমাতে দেয় না।

যদি আপনারা আমাকে আপনাদের সেবক হিসেবে সুযোগ দেন, আমি কথা দিচ্ছি - চেয়ারের লোভে নয়, মানুষের সেবার জন্য কাজ করব। বিপদে-আপদে পাশে থাকব। রাত ১২টায়ও যদি কেউ ডাক দেয়, আলমগীরকে পাশে পাবেন। আমার দরজা সবার জন্য খোলা থাকবে।”

তিনি আরও বলেন, “আমার কোনো বড় নেতা নাই, টাকা নাই। আমার শক্তি আপনারা, ৮নং ওয়ার্ডের সাধারণ মানুষ। দোয়া ও ভোট দিয়ে আমাকে সুযোগ দিলে আমি আপনাদের আমানতের খেয়ানত করব না। আমি আপনাদের মহামূল্যবান ভোটের সম্মান ধরে রাখব ইনশাআল্লাহ।”

রক্তি নিউজ

সম্পাদক ও প্রকাশক: মো. হাবিবুর রহমান।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত রক্তি নিউজ