রক্তি নিউজ

সারাদেশ

ভৈরবে জেলিযুক্ত চিংড়ি বিক্রির দায়ে তিন মাছ ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা অর্থদণ্ড

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
ভৈরবে জেলিযুক্ত চিংড়ি বিক্রির দায়ে তিন মাছ ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা অর্থদণ্ড

জয়নাল আবেদীন রিটন, ভৈরব প্রতিনিধি

কিশোরগঞ্জের ভৈরবে জেলিযুক্ত চিংড়ি বিক্রির দায়ে তিন মাছের আড়ত ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। ২৩ সেপ্টেম্বর বুধবার বিকালে পৌর শহরের নৈশ মৎস্য আড়তে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এএইচএম আজিমুল হক। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সারোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ভৈরব নৌ থানা পুলিশ ও উপজেলা ভূমি অফিসের কর্মচারীরা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদবন যাবত ভৈরবে মৎস্য সম্পদ সুরক্ষা ও প্রজনন বৃদ্ধির লক্ষ্যে উপজেলা মৎস্য অফিস ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। ২৩ সেপ্টেম্বর বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের পলতাকান্দা এলাকার নৈশ মৎস্য আড়তে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ডলফিন মৎস্য আড়ত থেকে ২৫ কেজি, অন্তর ফিশ এন্টারপ্রাইজ থেকে ৩৫ কেজি এবং বিসমিল্লাহ ফিশ এন্টারপ্রাইজ থেকে ১০ কেজিসহ সর্বমোট ৭০ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট এএইচএম আজিমুল হক বলেন, ভৈরব একটি ব্যবসায়িক নদীবন্দর এলাকা। প্রতিদিন বিভিন্ন জেলা ও উপজেলা থেকে নানা প্রজাতির মাছ আসে পলতাকান্দা নৈশ আড়তে। গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, এখানে জেলিযুক্ত চিংড়ি বিক্রি হচ্ছে। জেলি ইনজেক্ট করলে মাছের ওজন বাড়ে, যা ক্রেতাদের সঙ্গে প্রতারণা। এছাড়া এই জেলি মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর, যা ক্যানসারসহ নানা জটিল রোগ সৃষ্টি করতে পারে।

তিনি আরও জানান, জেলিযুক্ত মাছগুলো জব্দ করা হয়েছে এবং এগুলো জনসম্মুখে বিনষ্ট করা হবে। মৎস্য ও মৎস্য পণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন, ২০২০ এর অধীনে এই অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানে ডলফিন মৎস্য আড়ত মালিক মোবারক মিয়াকে ৩০ হাজার টাকা, অন্তর ফিশ এন্টারপ্রাইজ মালিক সুদন বর্মণকে ২০ হাজার টাকা ও বিসমিল্লাহ ফিশ এন্টারপ্রাইজ মালিক সেলিম মিয়াকে ১০ হাজার টাকাসহ মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। মৎস্য পণ্যের মান সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আপনার মতামত লিখুন

রক্তি নিউজ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ভৈরবে জেলিযুক্ত চিংড়ি বিক্রির দায়ে তিন মাছ ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা অর্থদণ্ড

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো. হাবিবুর রহমান।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত রক্তি নিউজ