রক্তি নিউজ

সারাদেশ

গোয়াইনঘাট সীমান্তে ৬০ লাখ টাকার পেঁয়াজ,মদসহ মালামাল জব্দ করেছে বিজিবি

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
গোয়াইনঘাট সীমান্তে ৬০ লাখ টাকার পেঁয়াজ,মদসহ মালামাল জব্দ করেছে বিজিবি

সানোয়ার হোসাইন-গোয়াইনঘাট প্রতিনিধি 

মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে প্রতাপপুর সীমান্ত এলাকায় অভিযান চালায় সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির একটি বিশেষ অপারেশন দল। এ সময় প্রায় ৩ হাজার ৫০০ কেজি ভারতীয় পেঁয়াজ, ১২০ বোতল মদসহ ভারতীয় অন্যান্য মালামাল জব্দ করা হয়। বিজিবি জানায়, এবার দেশে পেঁয়াজের ভালো ফলন হয়েছে। এরই মধ্যে একটি চক্র অবৈধভাবে ভারতীয় পেঁয়াজ দেশে এনে বাজারে সরবরাহ করে দেশীয় কৃষকদের ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি পেঁয়াজের দাম কমানোর পাঁয়তারা করছে। বিষয়টি বিবেচনায় নিয়ে সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে এসব ভারতীয় পেঁয়াজ জব্দ করা হয়েছে।

বিজিবি আরও জানিয়েছে, সীমান্তে চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

রক্তি নিউজ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

গোয়াইনঘাট সীমান্তে ৬০ লাখ টাকার পেঁয়াজ,মদসহ মালামাল জব্দ করেছে বিজিবি

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সানোয়ার হোসাইন-গোয়াইনঘাট প্রতিনিধি 

মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে প্রতাপপুর সীমান্ত এলাকায় অভিযান চালায় সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির একটি বিশেষ অপারেশন দল। এ সময় প্রায় ৩ হাজার ৫০০ কেজি ভারতীয় পেঁয়াজ, ১২০ বোতল মদসহ ভারতীয় অন্যান্য মালামাল জব্দ করা হয়। বিজিবি জানায়, এবার দেশে পেঁয়াজের ভালো ফলন হয়েছে। এরই মধ্যে একটি চক্র অবৈধভাবে ভারতীয় পেঁয়াজ দেশে এনে বাজারে সরবরাহ করে দেশীয় কৃষকদের ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি পেঁয়াজের দাম কমানোর পাঁয়তারা করছে। বিষয়টি বিবেচনায় নিয়ে সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে এসব ভারতীয় পেঁয়াজ জব্দ করা হয়েছে।

বিজিবি আরও জানিয়েছে, সীমান্তে চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

রক্তি নিউজ

সম্পাদক ও প্রকাশক: মো. হাবিবুর রহমান।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত রক্তি নিউজ