রক্তি নিউজ

সারাদেশ

সুনামগঞ্জের গৌরারংয়ে অটোরিকশার ধাক্কায় এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
সুনামগঞ্জের গৌরারংয়ে অটোরিকশার ধাক্কায় এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ সদর উপজেলার গৌরাঙ্গ ইউনিয়নের জগন্নাথপুর টাওয়ার পয়েন্ট এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় দ্বিতীয় শ্রেণীর স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে।

নিহত শিশুটির নাম তানভির আহমদ (৮)। সে গৌরারং গ্রামের মোঃ দিলোয়ার হোসেন ও নিলুফা বেগমের সন্তান।

‎বৃহস্পতিবার দুপুরে  জগন্নাথপুর টাওয়ার পয়েন্টে আলীর দোকানের সামনে রাস্তা পারাপারের সময় এই দুর্ঘটনা ঘটে।

‎স্থানীয় সূএে জানা যায়, এই শিশু শিক্ষার্থী তানভির রাস্তা পার হওয়ার সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। ধাক্কায় শিশুটি  রাস্তায় পড়ে গেলে অটোরিকশাটি তার ওপর দিয়ে চলে যায়। এতে সে গুরুতর আহত হন।

‎ঘটনার পর স্থানীয়রা এগিয়ে এলে অটোরিকশার চালক গাড়িটি ঘটনাস্থলে রেখে পালিয়ে যান। পরে স্থানীয়রা আহত তানভিরকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেলে তাকে মৃত ঘোষণা করেন।

‎খবর পেয়ে সদর মডেল থানার এস আই আজিজ ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি জানান উপস্থিত এলাকাবাসীর সাথে বিষয়টি নিয়ে আলোচনা করে দুর্ঘটনার সঙ্গে জড়িত অটোরিকশাটি শনাক্ত ও চালককে আটকের বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন

রক্তি নিউজ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সুনামগঞ্জের গৌরারংয়ে অটোরিকশার ধাক্কায় এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ সদর উপজেলার গৌরাঙ্গ ইউনিয়নের জগন্নাথপুর টাওয়ার পয়েন্ট এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় দ্বিতীয় শ্রেণীর স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে।

নিহত শিশুটির নাম তানভির আহমদ (৮)। সে গৌরারং গ্রামের মোঃ দিলোয়ার হোসেন ও নিলুফা বেগমের সন্তান।

‎বৃহস্পতিবার দুপুরে  জগন্নাথপুর টাওয়ার পয়েন্টে আলীর দোকানের সামনে রাস্তা পারাপারের সময় এই দুর্ঘটনা ঘটে।

‎স্থানীয় সূএে জানা যায়, এই শিশু শিক্ষার্থী তানভির রাস্তা পার হওয়ার সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। ধাক্কায় শিশুটি  রাস্তায় পড়ে গেলে অটোরিকশাটি তার ওপর দিয়ে চলে যায়। এতে সে গুরুতর আহত হন।

‎ঘটনার পর স্থানীয়রা এগিয়ে এলে অটোরিকশার চালক গাড়িটি ঘটনাস্থলে রেখে পালিয়ে যান। পরে স্থানীয়রা আহত তানভিরকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেলে তাকে মৃত ঘোষণা করেন।

‎খবর পেয়ে সদর মডেল থানার এস আই আজিজ ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি জানান উপস্থিত এলাকাবাসীর সাথে বিষয়টি নিয়ে আলোচনা করে দুর্ঘটনার সঙ্গে জড়িত অটোরিকশাটি শনাক্ত ও চালককে আটকের বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

রক্তি নিউজ

সম্পাদক ও প্রকাশক: মো. হাবিবুর রহমান।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত রক্তি নিউজ