রক্তি নিউজ

সারাদেশ

ধর্মপাশায় এনসিপি নেতা শাহীনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
ধর্মপাশায় এনসিপি নেতা শাহীনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ধর্মপাশা(সুনামগঞ্জ)প্রতিনিধি

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা এনসিপির যুগ্ন আহবায়ক মোঃ শাহীন কাদির (৪৮) নামের এক নেতার  ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত নয়টার দিকে সদর ইউনিয়নের ধর্মপাশা গ্রামে শাহীনের নিজ বাড়ির বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে । পুলিশ জানায়, রাত আটটার দিকে এ ঘটনা ঘটে৷ শাহীন  ধর্মপাশা গ্রামের মৃত লোকমান তালুকদারের ছেলে ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা শাখার যুগ্ন আহবায়ক ছিলেন।

ধর্মপাশা থানার ওসি তদন্ত মোহাম্মদ ইমাম হোসেন জানান,  শাহীনের ছোট ভাই মহসিন তাকে প্রথম ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।  শাহীন মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন বলে পারিবারিক ভাবে  জানা গেছে। তবে এ ঘটনার প্রকৃত কারণ জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। রিপোর্ট আসলে সঠিক রহস্য বের হবে।

আপনার মতামত লিখুন

রক্তি নিউজ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

ধর্মপাশায় এনসিপি নেতা শাহীনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ধর্মপাশা(সুনামগঞ্জ)প্রতিনিধি

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা এনসিপির যুগ্ন আহবায়ক মোঃ শাহীন কাদির (৪৮) নামের এক নেতার  ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত নয়টার দিকে সদর ইউনিয়নের ধর্মপাশা গ্রামে শাহীনের নিজ বাড়ির বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে । পুলিশ জানায়, রাত আটটার দিকে এ ঘটনা ঘটে৷ শাহীন  ধর্মপাশা গ্রামের মৃত লোকমান তালুকদারের ছেলে ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা শাখার যুগ্ন আহবায়ক ছিলেন।

ধর্মপাশা থানার ওসি তদন্ত মোহাম্মদ ইমাম হোসেন জানান,  শাহীনের ছোট ভাই মহসিন তাকে প্রথম ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।  শাহীন মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন বলে পারিবারিক ভাবে  জানা গেছে। তবে এ ঘটনার প্রকৃত কারণ জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। রিপোর্ট আসলে সঠিক রহস্য বের হবে।

রক্তি নিউজ

সম্পাদক ও প্রকাশক: মো. হাবিবুর রহমান।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত রক্তি নিউজ